News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সাংসারিক বিবাদের জেরে গৃহবধূর আত্মহত্যার চেষ্টা
Image

সাংসারিক বিবাদের জেরে গৃহবধূর আত্মহত্যার চেষ্টা

আগরতলা, ৮ মার্চ: সাংসারিক বিবাদের জেরে গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার প্রচেষ্টা নেয় সদ্য বিবাহিতা এক গৃহবধূ। শনিবার আন্তর্জাতিক নারী দিবসে এই চাঞ্চল্যকর ঘটনাটি সংগঠিত হয়েছে কমলপুর থানার বালিগাঁও পঞ্চায়েতের নমঃশুদ্র পাড়ায়।

বিবরণে জানা গেছে, গত ৭ / ৮ দিন আগে কমলপুর থানার বালিগাঁও পঞ্চায়েতের নমঃশুদ্র পাড়ার বাসিন্দা নারায়ন নমঃশুদ্রের ২৬ বছরের ছোট ছেলে হিরালাল নমঃশুদ্রের সাথে ঊনকোটি জেলার পেচারথল এলাকার ১৮ বছরের যুবতী সীমা নমঃশূদ্রের সামাজিক ভাবে বিবাহ হয়। খবর নিয়ে জানা যায়, ৩ দিন আগে ফিরা যাত্রা থেকে আসার পর থেকে তাদের মধ্যে শুরু হয় ঝামেলা। শনিবার দুপুর আড়াইটা নাগাদ ঘরের পেছনদিকে গিয়ে নব গৃহবধূ নিজ শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। গায়ে প্রায় আধ ঘন্টা আগুন জ্বলতে থাকে। চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নিভিয়ে নব গৃহবধ সীমা নমশূদ্রকে বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক গৃহবধূর অবস্থা আশঙ্কাজনক দেখে জিবি হাসপাতালে রেফার করে দেন। গৃহবধূর শরীর ৯৫ শতাংশ পুড়ে যায়। এবিষয়ে বিস্তারিত জানান গৃহবধূর ভাসুর পরিমল নমঃশুদ্র এবং গৃহবধূর শ্বশুর নারায়ন নমঃশুদ্র।

Releated Posts

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

কর্তব্যে গাফিলতির অভিযোগ, নানা সমস্যায় জর্জরিত বড়মুড়া নারেং জমি উচ্চ বিদ্যালয়

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি থেকে শুরু করে পানীয় জলের সমস্যা—নানা সমস্যায় জর্জরিত পশ্চিম ত্রিপুরা জেলার বেলবাড়ি ব্লকের…

ByByReshmi Debnath Sep 17, 2026

৬ নভেম্বর থেকে শুরু ঐতিহাসিক ত্রিপুরাসুন্দরী মন্দিরের দীপাবলি মেলা

উদয়পুর, ১৭ সেপ্টেম্বর: ঐতিহাসিক মা ত্রিপুরাসুন্দরী মন্দিরকে কেন্দ্র করে বার্ষিক দীপাবলি মেলার প্রস্তুতি শুরু হয়েছে। আগামী ৬ থেকে…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

ত্রিপুরায় তিন দিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা, মাসের শেষে ভারী বর্ষণের পূর্বাভাস

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: আগামী তিন দিন ত্রিপুরাজুড়ে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার প্রকাশিত আবহাওয়া বুলেটিনে…

ByByTaniya Chakraborty Sep 17, 2026
Scroll to Top