News Flash

  • Home
  • দেশ
  • রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আন্তর্জাতিক নারী দিবস উদযাপন অনুষ্ঠানে নেতৃত্ব দেবেন
Image

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আন্তর্জাতিক নারী দিবস উদযাপন অনুষ্ঠানে নেতৃত্ব দেবেন

নয়াদিল্লি, ৬ মার্চ (হি.স.): ভারত সরকার ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালন করবে। নারী ও শিশু কল্যাণ মন্ত্রক ওই দিন নতুন দিল্লির বিজ্ঞান ভবনে “নারী শক্তি সে বিকশিত ভারত” শীর্ষক জাতীয় আলোচনা চক্রের আয়োজন করছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু জাতীয় সম্মেলনের উদ্বোধন করবেন। উপস্থিত থাকবেন নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অন্নপূর্ণা দেবী, প্রতিমন্ত্রী সাবিত্রী ঠাকুর, শীর্ষ আধিকারিক এবং বিশিষ্ট অতিথিগণ। এই উপলক্ষে #SheBuildsBharat-এর মাধ্যমে একটি বড় প্রচারাভিযানেরও আয়োজন করা হয়েছে। এই বিষয়ে জানিয়েছে ভারত সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরো।

তাদের তরফে জানানো হয়েছে, “সশস্ত্র বাহিনী, আধা সামরিক বাহিনী, দিল্লি পুলিশের মহিলা আধিকারিদের পাশাপাশি মাই ভারত স্বেচ্ছাসেবী, অঙ্গণওয়াড়ি কর্মী, আশাকর্মী, স্বনির্ভর গোষ্ঠী ইত্যাদির সদস্যরা অনুষ্ঠানে যোগ দেবেন। এছাড়াও বিভিন্ন মন্ত্রক ও দফতরের মহিলা আধিকারিকদের অনুষ্ঠানে যোগ দিতে আমন্ত্রণ জানানো হয়েছে। অনুষ্ঠানে বিশ্বব্যাঙ্ক, ইউনিসেফ, ইউএনউইমেন, ইউএনডিপি, ইউএনএফপিএ ইত্যাদির মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও উপস্থিত থাকবেন।

উদ্বোধনী অনুষ্ঠানের পর ওইদিন মূল্যবাণ উচ্চস্তরের আলোচনাচক্র অনুষ্ঠিত হবে। এর পাশাপাশি বাণিজ্য, ক্রীড়া, সংবাদমাধ্যম এবং প্রশাসনের বিশিষ্ট মহিলাদের নিয়ে তিনটি বিষয় ভিত্তিক আলোচনাচক্র হবে। একটি অভিনব ডিজিটাল মিডিয়া এবং আলাপচারিতার জন্য নির্দিষ্ট জায়গায় প্রগতিশীল ভারত গঠনে মহিলাদের অবদান নিয়ে নানা ধরনের অনুষ্ঠান হবে।

গোটা অনুষ্ঠানটি দূরদর্শন, ওয়েবকাস্ট লিঙ্ক, নারী ও শিশু কল্যাণ মন্ত্রকের সামাজিক মাধ্যম এবং বিশ্বব্যাঙ্ক লাইভ-এ সরাসরি সম্প্রচার হবে বহুল প্রচারের জন্য।

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী নেতৃত্বে ভারত সরকার রূপান্তরকারী নীতি এবং উদ্যোগের মাধ্যমে মহিলাদের ক্ষমতায়নের লক্ষ্যে একনিষ্ঠ। যত ভারত উন্নয়নের পথে এগোবে, ততই আত্মনির্ভর এবং সমৃদ্ধ ভারতের ভিত্তি হয়ে উঠবে নারী শক্তি।”

—————

Releated Posts

মদন মিত্র-অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তল্লাশি, বিজেপিকে তোপ কীর্তি আজাদের

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): তৃণমূল কংগ্রেস নেতা কীর্তি আজাদ শনিবার বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে অভিযোগ করলেন, বিরোধী…

ByByNews Desk Jun 13, 2026

গুজরাটে ফ্ল্যাটে হানা, ৮৬.৩১ লক্ষ টাকার হাইব্রিড গাঁজা উদ্ধার; পলাতক অভিযুক্তের খোঁজে পুলিশ

ভাদোদরা, ১৩ জুন (আইএএনএস): গুজরাটের ভাদোদরার আলকাপুরি এলাকায় একটি আবাসন থেকে প্রায় ৮৬.৩১ লক্ষ টাকা মূল্যের হাইব্রিড গাঁজা…

ByByNews Desk Jun 13, 2026

বেঙ্গালুরুর উপকণ্ঠে মার্সিডিজ দুর্ঘটনায় তরুণীর মৃত্যু, অল্পের জন্য রক্ষা চালকের

বেঙ্গালুরু, ১৩ জুন (আইএএনএস): বেঙ্গালুরুর উপকণ্ঠে বেঙ্গালুরু-চেন্নাই এক্সপ্রেসওয়ে-এ ভয়াবহ পথদুর্ঘটনায় ২৮ বছর বয়সি এক তরুণীর মৃত্যু হয়েছে। শনিবার…

ByByNews Desk Jun 13, 2026

ছত্তীসগঢ়ে বড় নকশাল চক্রান্ত ভেস্তে দিল সিআরপিএফ, উদ্ধার বিপুল অস্ত্র ও বিস্ফোরক

রায়পুর, ১৩ জুন (আইএএনএস): ছত্তীসগঢ়ে নকশালবিরোধী অভিযানে বড় সাফল্য পেল কেন্দ্রীয় সংরক্ষিত পুলিশ বাহিনী (সিআরপিএফ)। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top