News Flash

  • Home
  • দেশ
  • রেলের মহড়া চলাকালীন হাতির পায়ের নিচে পিষ্ট হয়ে মৃত্যু বনকর্মীর
Image

রেলের মহড়া চলাকালীন হাতির পায়ের নিচে পিষ্ট হয়ে মৃত্যু বনকর্মীর

আলিপুরদুয়ার, ৬ মার্চ (হি.স.): ট্রেনের ধাক্কা থেকে হাতিমৃত্যু ঠেকাতে রেলের তরফে হাতি করিডরে বসানো হচ্ছিল বিশেষ সিস্টেম। বৃহস্পতিবার উত্তরবঙ্গের রাজাভাতখাওয়া এলাকায় সেই মহড়া চলাকালীন ঘটে গেল বিপত্তি। হাতির পায়ের নিচে পিষ্ট হয়ে মৃত্যু হল বনকর্মীর।

ট্রেনের হুইসল শুনে চমকে উঠে একটি হাতি পিছিয়ে যেতেই হাতির পায়ের নিচে পড়েন বনকর্মী। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনার পর আর কাজ হয়নি সেখানে। এমন মর্মান্তিক মৃত্যুতে শোকাহত সকলে।

মহড়া দেখতে অসমের মালিগাঁও থেকে এসেছিলেন উত্তরপূর্ব সীমান্ত রেলের জেনারেল ম্যানেজার চেতন কুমার শ্রীবাস্তব। তাঁর সামনেই মহড়া চলছিল। কুনকি হাতির পাশেই ছিলেন বনকর্মী, প্রাক্তন সেনা আধিকারিক সন্দীপ চৌধুরী। এমন সময় শিলিগুড়ি থেকে আলিপুরদুয়ারগামী একটি ট্রেন আসছিল সেই রেলট্র্যাক দিয়ে। সেই ট্রেনের হুইসল শুনে চমকে ওঠে জোনাকি নামে একটি কুনকি হাতি। আর তাতেই ঘটে যায় বিপত্তি।

Releated Posts

মদন মিত্র-অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তল্লাশি, বিজেপিকে তোপ কীর্তি আজাদের

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): তৃণমূল কংগ্রেস নেতা কীর্তি আজাদ শনিবার বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে অভিযোগ করলেন, বিরোধী…

ByByNews Desk Jun 13, 2026

গুজরাটে ফ্ল্যাটে হানা, ৮৬.৩১ লক্ষ টাকার হাইব্রিড গাঁজা উদ্ধার; পলাতক অভিযুক্তের খোঁজে পুলিশ

ভাদোদরা, ১৩ জুন (আইএএনএস): গুজরাটের ভাদোদরার আলকাপুরি এলাকায় একটি আবাসন থেকে প্রায় ৮৬.৩১ লক্ষ টাকা মূল্যের হাইব্রিড গাঁজা…

ByByNews Desk Jun 13, 2026

বেঙ্গালুরুর উপকণ্ঠে মার্সিডিজ দুর্ঘটনায় তরুণীর মৃত্যু, অল্পের জন্য রক্ষা চালকের

বেঙ্গালুরু, ১৩ জুন (আইএএনএস): বেঙ্গালুরুর উপকণ্ঠে বেঙ্গালুরু-চেন্নাই এক্সপ্রেসওয়ে-এ ভয়াবহ পথদুর্ঘটনায় ২৮ বছর বয়সি এক তরুণীর মৃত্যু হয়েছে। শনিবার…

ByByNews Desk Jun 13, 2026

ছত্তীসগঢ়ে বড় নকশাল চক্রান্ত ভেস্তে দিল সিআরপিএফ, উদ্ধার বিপুল অস্ত্র ও বিস্ফোরক

রায়পুর, ১৩ জুন (আইএএনএস): ছত্তীসগঢ়ে নকশালবিরোধী অভিযানে বড় সাফল্য পেল কেন্দ্রীয় সংরক্ষিত পুলিশ বাহিনী (সিআরপিএফ)। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top