News Flash

  • Home
  • ত্রিপুরা
  • অবৈধভাবে বিক্রি করার অভিযোগে আটক ২০ বস্তা সিমেন্ট
Image

অবৈধভাবে বিক্রি করার অভিযোগে আটক ২০ বস্তা সিমেন্ট

কৈলাসহর, ৬ মার্চ : ২০ বস্তা সরকারি সিমেন্ট এলাকাবাসীরা আটক করে কৈলাসহর ইরানি থানার পুলিশের হাতে তুলে দেয়। এই ঘটনাটি ঘটে আজ বিকেলবেলা কৈলাসহর হীরাছড়া ভিলেজের বাজার সংলগ্ন এলাকায়।

ঘটনার বিবরণে জানা যায়, কৈলাসহর গৌরনগর ব্লকের অধীনে ইরানি গ্রাম পঞ্চায়েতের ৪ নং ওয়ার্ড এলাকার বাসিন্দা ইসুব আলীর বাড়িতে একটি রিংওয়েল খননের কাজ হচ্ছিল। তাই আজ বিকেলবেলা ৩৮ বস্তা সিমেন্ট নিয়ে একটি গাড়ি আসে। অভিযোগ ইসুব আলীর বাড়িতে ১৮ বস্তা সিমেন্ট নামানো হয় বাকি ২০ বস্তা সিমেন্ট হীরাছড়া বাজার সংলগ্ন এলাকায় নিয়ে আসা হয়।

স্থানীয়রা দেখে সেই গাড়িটিকে আটক করে এবং গাড়ির চালককে জিজ্ঞাসা করা হলে সে কোন সদুত্তর দিতে পারেনি এরপর সে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় গাড়ি নিয়ে। খবর পাঠানো হয় ইরানি থানায়। ইরানি থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় গিয়ে ঘটনার তদন্ত শুরু করে। পাশাপাশি সেই সিমেন্টগুলির বস্তার উপরে নট ফর সেল পরিষ্কারভাবে লেখা রয়েছে, তাই স্থানীয়দের মধ্যে কৌতূহল সৃষ্টি হয়েছে। এলাকাবাসীদের প্রশ্ন ইরানি গ্রাম পঞ্চায়েত এলাকায় কাজের জন্য সেই সিমেন্টগুলি আনা হলে হীরাছরা এলাকায় কিভাবে বা কি কারণে আসলো সিমেন্টের বস্তা। উক্ত ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য বিরাজ করছে গোটা এলাকায়।

Releated Posts

নভেম্বরের মধ্যে ত্রিপুরায় চালু হতে পারে আরও ৬টি একলব্য আবাসিক বিদ্যালয়

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: আদিবাসী ছাত্রছাত্রীদের আবাসিক শিক্ষার সুযোগ আরও সম্প্রসারণ করতে ত্রিপুরায় নতুন করে আরও ৬টি একলব্য মডেল…

ByByTaniya Chakraborty Sep 19, 2026

বালি উত্তোলন ব্যবস্থাপনায় নতুন প্রশাসনিক কাঠামো, দায়িত্বে শিল্প ও বাণিজ্য দফতর

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: রাজ্যে বালি উত্তোলন ও ব্যবস্থাপনার ক্ষেত্রে নতুন প্রশাসনিক কাঠামো চালু করল ত্রিপুরা সরকার। ১ সেপ্টেম্বর…

ByByTaniya Chakraborty Sep 19, 2026

১১ দফা দাবিতে আগরতলায় সিভিল পেনশনার্স অ্যাসোসিয়েশনের ধর্না

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আজ আগরতলার সার্কিট হাউস সংলগ্ন মহাত্মা গান্ধী…

ByByTaniya Chakraborty Sep 19, 2026

রাতের অন্ধকারে দশমীঘাটে গাড়িচালককে মারধরের অভিযোগ, থানায় মামলা

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে আগরতলার দশমীঘাটে এক গাড়িচালককে মারধর ও নির্যাতনের অভিযোগ উঠেছে একটি ক্লাবের…

ByByTaniya Chakraborty Sep 19, 2026
Scroll to Top