News Flash

  • Home
  • দিনের খবর
  • সোনপ্রয়াগ থেকে কেদারনাথ রোপওয়ে প্রকল্পে কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন
Image

সোনপ্রয়াগ থেকে কেদারনাথ রোপওয়ে প্রকল্পে কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন

নয়াদিল্লি, ৫ মার্চ (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত কমিটি উত্তরাখণ্ডের সোনপ্রয়াগ থেকে কেদারনাথ পর্যন্ত ১২.৯ কিলোমিটার দীর্ঘ রোপওয়ে নির্মাণের অনুমোদন দিয়েছে। বুধবার এই বিষয়ে জানিয়েছে ভারত সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরো (পিআইবি)। তাদের তরফে জানানো হয়েছে, মোট ৪,০৮১.২৮ কোটি টাকা ব্যয়ে নকশা তৈরি, নির্মাণ, অর্থের যোগান, চালনা ও হস্তান্তর (ডিবিএফওটি) পদ্ধতিতে এই প্রকল্প গড়ে উঠবে।

পিআইবি এও জানিয়েছে, “সরকারি-বেসরকারি অংশীদারিত্বে এই প্রকল্প রূপায়ণের পরিকল্পনা করা হয়েছে। এজন্য অত্যাধুনিক ট্রাই-কেবল ডিটাচেবল গন্ডোলা (থ্রি-এস) প্রযুক্তি ব্যবহার করা হবে। এর বহনক্ষমতা হবে একদিকে প্রতি ঘন্টায় ১,৮০০ জন অর্থাৎ, দিনে ১৮,০০০ যাত্রী।

এই রোপওয়ে প্রকল্প কেদারনাথ দর্শনে যাওয়া তীর্থযাত্রীদের বিশেষ উপকারে আসবে। পরিবেশ-বান্ধব, আরামদায়ক এবং দ্রুত এই মাধ্যম যাতায়াতের সময় অনেকটাই কমিয়ে দেবে। কেদারনাথে যেতে বা সেখান থেকে নামতে এক একবারে ৮-৯ ঘন্টা সময় লাগে। এখন তা মাত্র ৩৬ মিনিটে নেমে আসবে।

এই রোপওয়ে প্রকল্পের সুবাদে প্রভূত কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। নির্মাণ ও চালনার ক্ষেত্রে কাজের সুযোগ তো হবেই, সেইসঙ্গে পর্যটন শিল্পে এবং সহযোগী ক্ষেত্রগুলিতে সারা বছর কাজের সুযোগ তৈরি হবে।

এই রোপওয়ে নির্মাণ ভারসাম্যপূর্ণ আর্থ-সামাজিক উন্নয়ন, পাহাড়ি এলাকার প্রান্তিক অঞ্চলের সঙ্গে সংযোগ স্থাপন এবং দ্রুত অর্থনৈতিক বিকাশের লক্ষ্যে এক উল্লেখযোগ্য পদক্ষেপ।

বর্তমানে কেদারনাথ মন্দিরে যেতে হলে ১৬ কিলোমিটার পাহাড়ি বন্ধুর পথে হেঁটে উঠতে হয়। ঘোড়া, পালকি বা হেলিকপ্টারে যাওয়ার ব্যবস্থাও রয়েছে। প্রস্তাবিত এই রোপওয়ে তীর্থযাত্রীদের মন্দির দর্শনের ক্ষেত্রে ব্যাপক স্বাচ্ছন্দ্য এনে দেবে। সেইসঙ্গে, যে কোন মরশুমে সোনপ্রয়াগ ও কেদারনাথের মধ্যে যোগাযোগও স্থাপিত হবে।

কেদারনাথ ১২টি পবিত্র জ্যোতির্লিঙ্গের অন্যতম। এটি উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ জেলায় ৩,৫৮৩ মিটার (১১,৯৬৮ ফুট) উচ্চতায় অবস্থিত। অক্ষয় তৃতীয়া (এপ্রিল-মে) থেকে দীপাবলি (অক্টোবর-নভেম্বর) পর্যন্ত বছরে ৬-৭ মাস কেদারনাথ মন্দির দর্শনার্থীদের জন্য খোলা থাকে। প্রতি বছর প্রায় ২০ লক্ষ ভক্ত এই মন্দিরে যান।”

Releated Posts

বিয়ে ভাঙার বদলে খুনের পথ বেছে নিয়েছিলেন বাগদত্তা! পুনে রিয়েলটর হত্যা মামলায় চাঞ্চল্যকর দাবি পুলিশের

পুনে, ২৭ জুন (আইএএনএস): পুনের রিয়েলটর কেতন আগরওয়ালের মৃত্যুর তদন্তে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। পুলিশের দাবি, অভিযুক্ত সিয়া…

ByByNews Desk Jun 27, 2026

পরিবেশ রক্ষায় জনঅংশগ্রহণ অপরিহার্য, উন্নত ভারত গড়তে চাই উন্নয়ন ও প্রকৃতির ভারসাম্য: জ্যোতিরাদিত্য সিন্ধিয়া

ভোপাল, ২৭ জুন (আইএএনএস): পরিবেশ সংরক্ষণকে জনআন্দোলনে পরিণত করার আহ্বান জানিয়ে কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া শনিবার বলেন, অর্থনৈতিক…

ByByNews Desk Jun 27, 2026

দুই বিধানসভা ও একটি লোকসভা আসনে দ্রুত উপনির্বাচনের দাবি বঙ্গ বিজেপির

কলকাতা, ২৭ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গের দুটি বিধানসভা এবং একটি লোকসভা কেন্দ্রের শূন্যপদে দ্রুত ও একসঙ্গে উপনির্বাচন করার দাবি…

ByByNews Desk Jun 27, 2026

মধ্যপ্রদেশে চাঞ্চল্য: স্ত্রী ও দুই ছেলেকে কুঠার দিয়ে খুনের অভিযোগ, পরে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামী

মোরেনা, ২৭ জুন (আইএএনএস): মধ্যপ্রদেশের মোরেনা জেলায় এক ব্যক্তি তাঁর স্ত্রী ও দুই নাবালক ছেলেকে কুঠার দিয়ে কুপিয়ে…

ByByNews Desk Jun 27, 2026
Scroll to Top