News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • মণিপুরে ১২ ঘণ্টার ব্যবধানে দুবার ভূমিকম্প, বেলা ১১.০৬টায় কেঁপেছে অসম, মেঘালয়, নাগাল্যান্ড
Image

মণিপুরে ১২ ঘণ্টার ব্যবধানে দুবার ভূমিকম্প, বেলা ১১.০৬টায় কেঁপেছে অসম, মেঘালয়, নাগাল্যান্ড

গুয়াহাটি, ৫ মাৰ্চ (হি.স.) : ১২ ঘণ্টার ব্যবধানে আজ বুধবার দুবার ভূমিকম্প সংঘটিত হয়েছে মণিপুরে। প্রথমে সকাল ১১.০৬টায় মণিপুরের কামজং জেলায় ৫.৭ প্রাবল্যের ভূমিকম্পে কেঁপেছে গোটা রাজ্য। সে সময় কেঁপেছে গুয়াহাটি সহ অসমের বিভিন্ন প্রান্ত। কম্পন অনুভূত হয়েছে উত্তরপূর্বীয় রাজ্য নাগাল্যান্ড এবং মেঘালয়ের কিছু অঞ্চলে। এর পর বেলা ১২.২০টা আবারও কেঁপেছে মণিপুর। দুবারের ভূমিকম্পে মণিপুরের কয়েকটি ভবনে ফাটল দেখা গেছে। এ রকম কয়েকটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খাচ্ছে। তবে মণিপুর ছাড়া উত্তর-পূর্বাঞ্চলের অন্য কোনও রাজ্য থেকে হতাহত বা অন্যান্য ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলোজি (এনসিএস)-র প্ৰকাশিত তথ্যে জানা গেছে, বুধবার সকালে সংঘটিত ভূমিকম্পের উৎসস্থল ছিল মণিপুরের কামজং জেলার ভূপৃষ্ঠের ১১০ কিমি গভীরে ২৪.৭৬° উত্তর অক্ষাংশ এবং ৯৪.৩৫° পূর্বে।

গুয়াহাটির আবহাওয়া বিজ্ঞান কেন্দ্ৰের অধিকৰ্তা সঞ্জয় সাউয়ের কাছে জানা গেছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল মণিপুর হলেও, অসম, মেঘালয় এবং নাগাল্যান্ডেও কম্পন অনুভূত হয়েছে।

এদিকে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলোজির আরেক তথ্যে জানা গেছে, আজ দুপুর ১২:২০:৪৩ সেকেন্ডে মণিপুরের কামজং জেলায় ৪.১ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হেনেছে। এর উৎসস্থল ছিল কামজং জেলার ৬৬ কিলোমিটার গভীরে ২৪.৭০° উত্তর অক্ষাংশ এবং ৯৪.৩৪° পূর্বে।

Releated Posts

অরুণাচলে ৩৬ ঘণ্টায় গুরুত্বপূর্ণ সড়ক সচল করল বিআরও, আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২

ইটানগর, ২৮ জুন (আইএএনএস): প্রবল বর্ষণ, আকস্মিক বন্যা ও ভূমিধসে ব্যাপক ক্ষয়ক্ষতির পর মাত্র ৩৬ ঘণ্টার মধ্যে অরুণাচল…

ByByNews Desk Jun 28, 2026

অসমের ‘হাড়গিলা আর্মি’-র ভূয়সী প্রশংসা প্রধানমন্ত্রীর, কুসংস্কার ভেঙে সংরক্ষণের অনন্য দৃষ্টান্ত

নয়াদিল্লি, ২৮ জুন (আইএএনএস): অসমের মহিলাদের নেতৃত্বে গড়ে ওঠা ‘হাড়গিলা আর্মি’-র ভূয়সী প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার…

ByByNews Desk Jun 28, 2026

অম্বুবাচী মহাযোগে কামাখ্যা মন্দিরে ৮ লক্ষেরও বেশি ভক্তের সমাগম: অসমের মুখ্যমন্ত্রী

গুয়াহাটি, ২৭ জুন (আইএএনএস): চলতি বছরের অম্বুবাচী মহাযোগ উপলক্ষে নীলাচল পাহাড়ে অবস্থিত ঐতিহাসিক কামাখ্যা মন্দিরে ৮ লক্ষেরও বেশি…

ByByNews Desk Jun 27, 2026

অরুণাচল প্রদেশে সেনাবাহিনীর ট্রাক খাদে পড়ে মৃত্যু জওয়ানের, আহত ২

ইটানগর, ২৭ জুন (আইএএনএস): অরুণাচল প্রদেশের পশ্চিম কামেং জেলায় জাতীয় সড়ক-১৩-এ সেনাবাহিনীর একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে…

ByByNews Desk Jun 27, 2026
Scroll to Top