News Flash

  • Home
  • প্রধান খবর
  • বিনিয়োগের ক্ষেত্রে জনগণ, অর্থনীতি এবং উদ্ভাবনকেও অগ্রাধিকার দিয়েছে সরকার: নরেন্দ্র মোদী
Image

বিনিয়োগের ক্ষেত্রে জনগণ, অর্থনীতি এবং উদ্ভাবনকেও অগ্রাধিকার দিয়েছে সরকার: নরেন্দ্র মোদী

নয়াদিল্লি, ৫ মার্চ (হি.স.): কর্মসংস্থান সম্পর্কিত বাজেট-পরবর্তী ওয়েবিনারে বুধবার যোগ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, সরকার বিনিয়োগের ক্ষেত্রে পরিকাঠামো ও শিল্পের পাশাপাশি জনগণ, অর্থনীতি এবং উদ্ভাবনকেও অগ্রাধিকার দিয়েছে।

ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে এদিন কর্মসংস্থান সংক্রান্ত বাজেট পরবর্তী ওয়েবিনারে নরেন্দ্র মোদী বলেন, জনগণের জন্য বিনিয়োগ, শিক্ষা, দক্ষতা এবং স্বাস্থ্য পরিষেবা – এই তিনটি স্তম্ভের ওপর দাঁড়িয়ে আছে। কয়েক দশক পর ভারতের শিক্ষা ব্যবস্থা কিভাবে এক বিরাট রূপান্তরের মধ্য দিয়ে চলেছে মানুষ আজ তা দেখতে পাচ্ছেন। সব প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে টেলিমেডিসিন পরিষেবা পৌঁছে যাচ্ছে। ডে-কেয়ার ক্যান্সার সেন্টার এবং ডিজিটাল স্বাস্থ্য পরিকাঠামোর মাধ্যমে সরকার উন্নতমানের পরিষেবা সমাজের প্রান্তিক স্তর পর্যন্ত পৌঁছে দিতে আগ্রহী বলে প্রধানমন্ত্রী জানান। তিনি বলেন, দেশীয় ও আন্তর্জাতিক পর্যটনকে উৎসাহিত করতে এবারের বাজেটে একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা ক্ষেত্রে দক্ষতা বাড়াতে ভারত, বৃহত্তর জাতীয় ভাষা মডেল তৈরি করবে।

Releated Posts

ব্যাংকিং খাত নিয়ে শীঘ্রই গঠন হবে উচ্চপর্যায়ের কমিটি: নির্মলা সীতারামন

নয়াদিল্লি, ১৭ আগস্ট (আইএএনএস): ভারতের ব্যাংকিং খাতকে ২০৪৭ সালের মধ্যে দেশকে উন্নত অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যে আরও কার্যকরভাবে…

ByByNews Desk Aug 17, 2026

(Update) অশোকধাম মন্দিরে ভয়াবহ পদপিষ্ট, মৃত ৭; আহত ১৩-এর বেশি, নিহতদের পরিবারকে ৪ লক্ষ টাকা ক্ষতিপূরণ

পটনা, ১৭ আগস্ট (আইএএনএস): শ্রাবণ মাসের তৃতীয় সোমবার বিহারের লখিসরাই জেলার বিখ্যাত অশোকধাম মন্দিরে পুজো দিতে গিয়ে ভয়াবহ…

ByByNews Desk Aug 17, 2026

‘ছাত্রদের বছর চুরি হচ্ছে’, ইউজিসি-নেট পুনঃপরীক্ষা নিয়ে এনটিএ-কে নিশানা রাহুলের

নয়াদিল্লি, ১৭ আগস্ট (আইএএনএস): ভুল প্রশ্নপত্রের কারণে ইউজিসি-নেট-এর তিনটি বিষয়ে পুনঃপরীক্ষার সিদ্ধান্ত নেওয়ায় কেন্দ্রের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন…

ByByNews Desk Aug 17, 2026

(update) অশোকধাম মন্দিরে পদপিষ্ট হয়ে ৭ পুণ্যার্থীর মৃত্যু, আহত ১২-এর বেশি

পটনা, ১৭ আগস্ট (আইএএনএস): শ্রাবণ মাসের তৃতীয় সোমবার বিহারের লখিসরাই জেলার অশোকধাম মন্দিরের বাইরে ভয়াবহ পদপিষ্টের ঘটনায় অন্তত…

ByByNews Desk Aug 17, 2026
Scroll to Top