News Flash

  • Home
  • দিনের খবর
  • আসানসোলের হস্তশিল্প মেলায় বিধ্বংসী আগুন, পুড়ে ছাই একাধিক দোকান
Image

আসানসোলের হস্তশিল্প মেলায় বিধ্বংসী আগুন, পুড়ে ছাই একাধিক দোকান

পশ্চিম বর্ধমান, ৫ মার্চ (হি.স.): আগুনের গ্রাসে আসানসোলের হস্তশিল্প মেলার একাংশ। বুধবার দুপুরে মেলার এক খাবারের দোকানে আগুন লাগে বলে স্থানীয় সূত্রে খবর। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে। পুড়ে যায় একাধিক দোকান।

দীর্ঘক্ষণ ধরে জ্বলতে থাকায় বেশ কিছু মূল্যবান সামগ্রী আগুনের গ্রাসে চলে যায় বলে অভিযোগ। হতাহতের কোনও খবর নেই। তবে বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।

মেলার এক খাবারের দোকানে প্রথমে আগুন লাগে। সেখান থেকেই আশেপাশের দোকানে আগুন ছড়িয়ে পড়ে। হস্তশিল্প মেলায় মূলত কাঠ, বেতের আসবাবপত্র ও সামগ্রী থাকায় দ্রুত আগুন বিধ্বংসী চেহারা নেয়। লেলিহান শিখায় পুড়ে ছাই হয়ে যায় একাধিক দোকান। কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা।

দোকানিরাই প্রাথমিকভাবে আগুন নেভানোর কাজ শুরু করেন। পরে দমকলের একটি ইঞ্জিন গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে যায় পুলিশবাহিনীও।

Releated Posts

ফ্লাইদুবাই বিমানের ঘটনায় ক্যাপ্টেন মাচ্ছরের সাহস ভারতীয় পাইলটদের ভাবমূর্তি রক্ষা করেছে: মোদি

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস): সম্ভাব্য বড় দুর্ঘটনা রুখতে ফ্লাইদুবাইয়ের ভারতীয় ক্যাপ্টেন স্মিত মাচ্ছরের সাহসী ভূমিকার প্রশংসা করে প্রধানমন্ত্রী…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

ঝাড়খণ্ডে মাঠে মৃত হাতি, দুই দাঁত উধাও, শিকারিদের যোগের সন্দেহ

চাইবাসা, ২ অক্টোবর (আইএএনএস): ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূম জেলার জগন্নাথপুর থানার অন্তর্গত দীপাসাই টোলায় শুক্রবার সকালে একটি কৃষিজমি থেকে…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

কংগ্রেসের ভোট চুরির অভিযোগ যেন অসুরের মুখ থেকে ভগবদ্গীতা : কুমারস্বামী

বেঙ্গালুরু, ২ অক্টোবর (আইএএনএস): কর্ণাটকে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর নিয়ে কংগ্রেসের প্রতিবাদকে দ্বিচারিতা বলে আক্রমণ…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

শাস্ত্রীর জন্মবার্ষিকীতে শ্রদ্ধা প্রধানমন্ত্রীর, স্মরণ ‘জয় জওয়ান, জয় কিষান’ স্লোগান

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস): প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর জন্মবার্ষিকীতে শুক্রবার তাঁকে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর…

ByByTaniya Chakraborty Oct 2, 2026
Scroll to Top