News Flash

  • Home
  • প্রধান খবর
  • বাজেটে উৎপাদন ও রফতানি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে : প্রধানমন্ত্রী
Image

বাজেটে উৎপাদন ও রফতানি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ৪ মার্চ (হি.স.): বাজেটে উৎপাদন ও রফতানি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। জোর দিয়ে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর কথায়, “এমন অনেক সেক্টর রয়েছে, যেখানে সরকার বিশেষজ্ঞদের ভাবনাচিন্তার চেয়ে বড় পদক্ষেপ নিয়েছে। বাজেটে উৎপাদন ও রফতানি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। গত ১০ বছরে দেশ সংস্কার, আর্থিক শৃঙ্খলা, স্বচ্ছতা ও অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির প্রতি অঙ্গীকার দেখিয়েছে।” প্রধানমন্ত্রী মোদী মঙ্গলবার এমএসএমএই সেক্টরের ওপর বাজেট পরবর্তী ওয়েবিনারে অংশ নেন।

এই ওয়েবিনারে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “আমি উৎপাদন ও রফতানির সঙ্গে যুক্ত প্রতিটি অংশীদারকে আশ্বস্ত করতে চাই, এই ধারাবাহিকতা আগামী বছরগুলিতে বজায় থাকবে।” প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, “আমি তাঁদের নিজেদের প্রতি বিশ্বাস রাখতে এবং বড় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাই। উৎপাদন এবং রফতানি দেশের জন্য নতুন উপায় এবং সেগুলি তৈরি করা দরকার। বিশ্বের প্রতিটি দেশ চায় ভারতের সঙ্গে অর্থনৈতিক অংশীদারিত্ব জোরদার করতে। আমাদের উৎপাদন সেক্টরকে এই অংশীদারিত্বকে আরও বেশি পরিমাণে কাজে লাগাতে এগিয়ে আসতে হবে।”

—————

Releated Posts

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ব্রিকস-এর ভূমিকা তুলে ধরল ভারত

নয়াদিল্লি, ১৭ আগস্ট (আইএএনএস): জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত সংকট মোকাবিলায় ব্রিকস-এর গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরল ভারত। সোমবার…

ByByNews Desk Aug 17, 2026

‘দিমাগি নকশাল’ মন্তব্যে চিদম্বরমকে পাল্টা আক্রমণ বিজেপির, মোদি সরকারের আমলে মাওবাদ নির্মূলের দাবি

নয়াদিল্লি, ১৭ আগস্ট (আইএএনএস): কংগ্রেসের প্রবীণ নেতা পি. চিদম্বরমের ‘দিমাগি নকশাল’ মন্তব্যের তীব্র সমালোচনা করল বিজেপি। সোমবার বিজেপি…

ByByNews Desk Aug 17, 2026

ব্যাংকিং খাত নিয়ে শীঘ্রই গঠন হবে উচ্চপর্যায়ের কমিটি: নির্মলা সীতারামন

নয়াদিল্লি, ১৭ আগস্ট (আইএএনএস): ভারতের ব্যাংকিং খাতকে ২০৪৭ সালের মধ্যে দেশকে উন্নত অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যে আরও কার্যকরভাবে…

ByByNews Desk Aug 17, 2026

(Update) অশোকধাম মন্দিরে ভয়াবহ পদপিষ্ট, মৃত ৭; আহত ১৩-এর বেশি, নিহতদের পরিবারকে ৪ লক্ষ টাকা ক্ষতিপূরণ

পটনা, ১৭ আগস্ট (আইএএনএস): শ্রাবণ মাসের তৃতীয় সোমবার বিহারের লখিসরাই জেলার বিখ্যাত অশোকধাম মন্দিরে পুজো দিতে গিয়ে ভয়াবহ…

ByByNews Desk Aug 17, 2026
Scroll to Top