News Flash

Image

অগ্নিকাণ্ড ঘিরে আতঙ্ক, অল্পেতে রক্ষা

আগরতলা, ৪ মার্চ: বিশালগড় টাউন উচ্চ বালিকা বিদ্যালয় মাঠে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণ আনে। আজ দুপুরে ওই অগ্নিকাণ্ডে অল্পেতে রক্ষা পেলো পার্শ্ববর্তী বাড়িঘর।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, আজ দুপুরে বিশালগড় টাউন উচ্চ বালিকা বিদ্যালয় মাঠে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। কারা আবর্জনাস্তুপে অগ্নিসংযোগ করে দিয়ে যায় সেটা কেউ বলতে পারেনা। তবে দুদিন পূর্বে একই স্থানে অগ্নি সংযোগ ঘটিয়ে ছিল। আজকের অগ্নিকান্ডে লেলিহান শিখার এতটাই দাপটে ছিলো যে বাঁশের ঝাড়ও দখল করে নেয়। প্রতিবেশীদের নজরে ঘটনাটি আসতেই তাঁরা দমকলবাহিনীকে খবর দিয়েছেন। দমকল কর্মীদের অক্লান্ত প্রচেষ্টায় অল্পেতে রক্ষা পায় পাশ্ববর্তী একটা বসত বাড়ি। সেই বাড়িতেও চলছে পূজার্চনা। তাই মানুষের ভিড়ে অগ্নিসংযোগের ঘটনাটি তাড়াতাড়ি নজরে আসে এবং রক্ষা পায় পাশ্ববর্তী বাড়ি।

Releated Posts

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে আশীর্বাদ নিলেন সস্ত্রীক বিপ্লব কুমার দেব

নয়াদিল্লি, ২ অক্টোবর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সস্ত্রীক সৌজন্য সাক্ষাৎ করলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

গান্ধীজয়ন্তীতে মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা নিবেদন রাজ্যপালের

আগরতলা, ২ অক্টোবর: জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে তাঁকে শ্রদ্ধা জানানো হয় আগরতলায়।…

ByByReshmi Debnath Oct 2, 2026

এমবিবি বিমানবন্দরে যাত্রী হয়রানি ও উবার অটো পরিষেবায় বাধা দেওয়ার ঘটনায় গ্রেপ্তার ২

আগরতলা, ১ অক্টোবর: মহারাজা বীর বিক্রম (এমবিবি) বিমানবন্দরে যাত্রী হয়রানি এবং অ্যাপ-ভিত্তিক উবের অটো পরিষেবায় বাধা দেওয়ার অভিযোগে…

ByByReshmi Debnath Oct 1, 2026

রাজ্য সরকার ছাত্র যুবাদের মেধা ও উদ্ভাবনী চিন্তাভাবনাকে উন্নয়নমূলক কাজে লাগাতে চাইছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ অক্টোবর: ভবিষ্যৎ প্রজন্ম হবে আরও বেশি প্রযুক্তি নির্ভর। রাজ্যের ছাত্র যুবাদের মধ্যে মেধার কোন…

ByByReshmi Debnath Oct 1, 2026
Scroll to Top