News Flash

  • Home
  • মুখ্য খবর
  • পাচারকালে ২৫ লক্ষাধিক টাকার গাঁজা উদ্ধার, ধৃত এক
Image

পাচারকালে ২৫ লক্ষাধিক টাকার গাঁজা উদ্ধার, ধৃত এক

আগরতলা, ৪ মার্চ : অভিনব কায়দায় নেশা সামগ্রী পাচারকালে ৪৯ কেজি ৫০০ গ্রাম শুকনো গাঁজা উদ্ধারে সক্ষম হয়েছে চুরাইবাড়ি থানার পুলিশ। বাজেয়াপ্ত গাঁজার বাজারমূল্য আনুমানিক ২৫ লক্ষাধিক টাকা হবে। সাথে এক পাচারকারীকে আটক করা হয়েছে।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, গোপন খবরের ভিত্তিতে চুরাইবাড়ি থানায় খবর আসে মারুতি গাড়িতে করে গাঁজা পাচার হবে। সেই খবরের ভিত্তিতে আগরতলা থেকে কমলপুর যাওয়ার পথে খোয়াই বেলফাং নাকা পয়েন্টে উৎ পেতে বসে থাকে পুলিশ। ওই সময় টিআর০১সিএ০৩১৯ নম্বরের সন্দেহভাজন একটি গাড়িকে আটক করে তল্লাশি চালিয়ে তার গোপন চেম্বার থেকে ৪৯ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করে। ওই গাঁজা গুলও বহি:রাজ্যের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল বলে জানা যায়। বাজেয়াপ্ত গাঁজার বাজারমূল্য আনুমানিক ২৫ লক্ষাধিক টাকা হবে।

Releated Posts

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে আশীর্বাদ নিলেন সস্ত্রীক বিপ্লব কুমার দেব

নয়াদিল্লি, ২ অক্টোবর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সস্ত্রীক সৌজন্য সাক্ষাৎ করলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

গান্ধীজয়ন্তীতে মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা নিবেদন রাজ্যপালের

আগরতলা, ২ অক্টোবর: জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে তাঁকে শ্রদ্ধা জানানো হয় আগরতলায়।…

ByByReshmi Debnath Oct 2, 2026

এমবিবি বিমানবন্দরে যাত্রী হয়রানি ও উবার অটো পরিষেবায় বাধা দেওয়ার ঘটনায় গ্রেপ্তার ২

আগরতলা, ১ অক্টোবর: মহারাজা বীর বিক্রম (এমবিবি) বিমানবন্দরে যাত্রী হয়রানি এবং অ্যাপ-ভিত্তিক উবের অটো পরিষেবায় বাধা দেওয়ার অভিযোগে…

ByByReshmi Debnath Oct 1, 2026

রাজ্য সরকার ছাত্র যুবাদের মেধা ও উদ্ভাবনী চিন্তাভাবনাকে উন্নয়নমূলক কাজে লাগাতে চাইছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ অক্টোবর: ভবিষ্যৎ প্রজন্ম হবে আরও বেশি প্রযুক্তি নির্ভর। রাজ্যের ছাত্র যুবাদের মধ্যে মেধার কোন…

ByByReshmi Debnath Oct 1, 2026
Scroll to Top