News Flash

Image

আইপিএফটি-র ১৬ তম প্রতিষ্ঠা দিবস পালিত

আগরতলা, ৪ মার্চ : আগরতলা সুপারি বাগান দশরথ দেব স্মৃতিভবনে আইপিএফটি-র ১৬ তম প্রতিষ্ঠা দিবস পালন করা হয়েছে। এদিন দলীয় পতাকা উত্তোলন করেন দলের সভাপতি প্রেম কুমার রিয়াং তাছাড়া উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক তথা মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া সহ দলের অন্যান্য নেতৃত্বরা।

এদিন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া বলেন, আজকের দিনে স্বর্গীয় এনসি দের্ববমার নেতৃত্বে আঞ্চলিক দল আইপিএফটি পথ চলা শুরু হয়েছিল। বিজেপি, সিপিএম, কংগ্রেস সহ অন্যান্য দলের মতো এই দলেরও একটি মর্তাদশগত দিক রয়েছে। মূলত, ২০০৯ সালে স্বশাসিত জেলার পূর্নরাজ্যের দাবিতে এই দলের বহিঃপ্রকাশ ঘটেছে। গত ১৬ বছর ধরে এই দাবিকে সামনে রেখে গনতান্ত্রিক পদ্ধতিতে বিভিন্ন কর্মসূচি জারি রেখেছে দল। আগামীদিনেও এই কর্মসূচি জারি থাকবে বলে জানান তিনি।

তাঁর কথায়, ভিন্ন সময়ে আইপিএফটি দূর্বল হয়েছে। কিন্তু সেই দূর্বলতা কাটিয়ে পুনরায় দলের নেতৃত্ব ও সর্মথকরা ফিরে এসেছে। আগামীদিনে অস্তিত্বকে টিকিয়ে রাখতে গনতান্ত্রিক পদ্ধতিতে লড়াই জারি থাকবে বলে জানান তিনি।

Releated Posts

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে আশীর্বাদ নিলেন সস্ত্রীক বিপ্লব কুমার দেব

নয়াদিল্লি, ২ অক্টোবর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সস্ত্রীক সৌজন্য সাক্ষাৎ করলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

গান্ধীজয়ন্তীতে মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা নিবেদন রাজ্যপালের

আগরতলা, ২ অক্টোবর: জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে তাঁকে শ্রদ্ধা জানানো হয় আগরতলায়।…

ByByReshmi Debnath Oct 2, 2026

এমবিবি বিমানবন্দরে যাত্রী হয়রানি ও উবার অটো পরিষেবায় বাধা দেওয়ার ঘটনায় গ্রেপ্তার ২

আগরতলা, ১ অক্টোবর: মহারাজা বীর বিক্রম (এমবিবি) বিমানবন্দরে যাত্রী হয়রানি এবং অ্যাপ-ভিত্তিক উবের অটো পরিষেবায় বাধা দেওয়ার অভিযোগে…

ByByReshmi Debnath Oct 1, 2026

রাজ্য সরকার ছাত্র যুবাদের মেধা ও উদ্ভাবনী চিন্তাভাবনাকে উন্নয়নমূলক কাজে লাগাতে চাইছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ অক্টোবর: ভবিষ্যৎ প্রজন্ম হবে আরও বেশি প্রযুক্তি নির্ভর। রাজ্যের ছাত্র যুবাদের মধ্যে মেধার কোন…

ByByReshmi Debnath Oct 1, 2026
Scroll to Top