News Flash

  • Home
  • দেশ
  • হিমাচলে তুষারপাত, ৩০০ রাস্তা বন্ধ, লাহৌল-স্পিতিতে পরীক্ষা স্থগিত
Image

হিমাচলে তুষারপাত, ৩০০ রাস্তা বন্ধ, লাহৌল-স্পিতিতে পরীক্ষা স্থগিত

শিমলা, ৪ মার্চ(হি.স.) : হিমাচল প্রদেশে তুষারপাত ও বৃষ্টির ফলে জনজীবন প্রায় ব্যাহত। মঙ্গলবার রাজ্যে তুষারপাত ও বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি হয়েছে। ৫ থেকে ৮ মার্চ পর্যন্ত আবহাওয়া স্বাভাবিক থাকবে। প্রশাসন পর্যটকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে ও জরুরি উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। শিমলা, কুল্লু, কিন্নৌর, লাহৌল-স্পিতি ও চাম্বার উঁচু অঞ্চলে মঙ্গলবার সকাল থেকে তুষারপাত চলছে, আর নিচু এলাকায় বৃষ্টি হয়েছে। শিমলা-রামপুর ন্যাশনাল হাইওয়ে-৫ নারকান্ডায় বন্ধ থাকায় বিকল্প পথে যান চলাচল হচ্ছে। লাহৌল-স্পিতিতেও যান চলাচল বন্ধ। আবহাওয়া দফতর জানায়, মঙ্গলবার রাত পর্যন্ত তুষারপাত অব্যাহত থাকবে, তবে বুধবার থেকে মিলবে স্বস্তি। তুষারপাতের কারণে লাহৌল-স্পিতি ও পাংগিতে ৮ মার্চ পর্যন্ত বোর্ড পরীক্ষা স্থগিত করা হয়েছে। বরফে ঢাকা রাস্তায় পরীক্ষার্থীরা পরীক্ষাকেন্দ্র পর্যন্ত পৌঁছতে পারছে না।

রাজ্যের ৩০০টির বেশি রাস্তা বন্ধ ও ৪০০টির বেশি বিদ্যুৎ ট্রান্সফর্মার বিকল হয়ে পড়েছে। মানালি-লেহ ও আনি-কুল্লু ন্যাশনাল হাইওয়েতেও যান চলাচল ব্যাহত। প্রশাসন পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ চালিয়ে যাচ্ছে, তবে লাগাতার তুষারপাতের কারণে সমস্যা তৈরি হচ্ছে। কুকুমসেরিতে -৫.২ ডিগ্রি, তাবোতে -৪.৫ ডিগ্রি, কেলংয়ে -৪.৪ ডিগ্রি, কালপায় -১.২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। শীতের তীব্রতা আরও বেড়েছে।

Releated Posts

নিট কেলেঙ্কারি ইস্যুতে ১৬ মে রাজ্যজুড়ে বিক্ষোভের ডাক মধ্যপ্রদেশ কংগ্রেসের

ভোপাল, ১৩ মে : নিট পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে আগামী ১৬ মে মধ্যপ্রদেশ জুড়ে…

ByByTaniya Chakraborty May 13, 2026

আহমেদাবাদ বিমান দুর্ঘটনা: ‘সত্যিটা জানাতে হবে’, ব্ল্যাক বক্সের তথ্য প্রকাশের দাবিতে নিহতদের পরিবার

আহমেদাবাদ, ১৩ মে : আহমেদাবাদে ঘটে যাওয়া এয়ার ইন্ডিয়ার এআই-১৭২ বিমান দুর্ঘটনায় নিহতদের পরিবারের সদস্যরা তদন্তের চূড়ান্ত রিপোর্ট…

ByByTaniya Chakraborty May 13, 2026

দুর্নীতির তদন্তে আর রাজ্যের অনুমতি লাগবে না সিবিআইয়ের, ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

কলকাতা, ১৩ মে : পশ্চিমবঙ্গে সরকারি আধিকারিকদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু করতে এবার আর রাজ্য সরকারের পূর্বানুমতির…

ByByTaniya Chakraborty May 13, 2026

ভবানীপুর আসন রাখলেন শুভেন্দু অধিকারী, ছাড়ছেন নন্দীগ্রাম

কলকাতা, ১৩ মে (আইএএনএস) : শুভেন্দু অধিকারী বুধবার পশ্চিমবিধানসভায় ভবানীপুর কেন্দ্রের বিধায়ক হিসেবে শপথ গ্রহণ করলেন। এর মধ্য…

ByByTaniya Chakraborty May 13, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top