News Flash

  • Home
  • ত্রিপুরা
  • স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনে শরিক দলগুলির সাথে হাত করে নির্বাচনে অবতীর্ণ হবে বিজেপি : সাংসদ রাজীব
Image

স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনে শরিক দলগুলির সাথে হাত করে নির্বাচনে অবতীর্ণ হবে বিজেপি : সাংসদ রাজীব

আগরতলা, ৩ মার্চ: আগামী স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনে বিজেপির শরিক দল গুলির সাথে হাত করে নির্বাচনে অবতীর্ণ হবে। বিজেপি সরকারের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষ্যে সুবিশাল জনসভাকে সামনে রেখে আজ কৃষ্ণপুর মন্ডলের সাংগঠনিক বৈঠকে এমনটাই বলেন প্রদেশ সভাপতি তথা রাজ্যসভার সংসদ রাজিব ভট্টাচার্য।

আজ বিজেপি ২৯ কৃষ্ণপুর মন্ডলের উদ্যোগে চাকমা ঘাট কমিউনিটি হল গৃহে বিজেপির সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই দিনের এই অনুষ্ঠানে সভাপতি ছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক তথা মন্ত্রী বিকাশ দেববর্মা, বিজেপি প্রদেশ কমিটির সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা, মন্ডল সভাপতি ধনঞ্জয় দাসসহ অন্যান্য আমন্ত্রিত বিজেপি নেতৃত্বরা।

এদিনের ওই সাংগঠনিক সভা অনুষ্ঠিত সবার পূর্বে বিজেপির পতাকা উত্তোলন করেন বিজেপি কমিটির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য।পরে কমিউনিটি হল গৃহে প্রদীপ প্রজ্জলনের মধ্য দিয়ে ওই দিনের এই অনুষ্ঠানের সূচনা করেন প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য। পরে মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় দলীয় কর্মী সমর্থকদের নিয়ে। এই দিনের ওই অনুষ্ঠানের মধ্য দিয়ে ৯ মার্চ আগরতলা আস্তাবল ময়দানে আয়োজিত বিজেপির দ্বিতীয় সরকারের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত জনসভায় উপস্থিত থাকার বার্তা দিলেন বিজেপি প্রদেশ কমিটির সভাপতি রাজিব ভট্টাচার্য্য।

ওই অনুষ্ঠানে আমন্ত্রিত নেতৃত্বদের মধ্যে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বিকাশ দেববর্মা সিপিআইএম সরকারের তীব্র সমালোচনা করেন। তাছাড়া, এদিন রাজীব ভট্টাচার্য্য বলেন, আগামী স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনে বিজেপির শরিক দলগুলির সাথে হাত করে নির্বাচনে অবতীর্ণ হবে।

Releated Posts

সরকারের সিদ্ধান্তকে নীতিগত সমর্থন ডক্টর্স টিচার্স ফোরামের, সোমবার থেকেই প্রাইভেট প্র্যাকটিস বন্ধ জিবি হাসপাতালের সিনিয়র চিকিৎসকদের

আগরতলা, ২৭ জুন: আগরতলা সরকারি মেডিক্যাল কলেজ (এজিএমসি) ও জিবি হাসপাতালের সিনিয়র চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধের রাজ্য সরকারের…

ByByNews Desk Jun 27, 2026

আমবাসা রেল স্টেশনে ফের সাফল্য, ৩ কেজি গাঁজাসহ বিহারের এক মহিলা আটক

আগরতলা, ২৭ জুন: নেশা বিরোধী অভিযানে ফের বড় সাফল্য পেল রেল পুলিশ। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান…

ByByNews Desk Jun 27, 2026

রাজ্যের গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করতে ত্রিপুরা রাজ্য সমবায় ব্যাংক কাজ করে চলেছে: অর্থমন্ত্রী

আগরতলা, ২৭ জুন : গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা সমবায়ের মূল উদ্দেশ্য। ত্রিপুরা রাজ্য সমবায় ব্যাংক রাজ্যের গ্রামীণ এলাকার…

ByByNews Desk Jun 27, 2026

উত্তর রাঙামুড়ায় ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু, গ্রেপ্তার অভিযুক্ত

নিজস্ব সংবাদদাতা, কাঁঠালিয়া, ২৭ জুন :  সোনামুড়া মহকুমার উত্তর রাঙামুড়া এলাকায় পারিবারিক অশান্তির জেরে এক মর্মান্তিক ঘটনার সৃষ্টি…

ByByNews Desk Jun 27, 2026
Scroll to Top