News Flash

  • Home
  • প্রধান খবর
  • দিল্লির জনতাকে দেওয়া সব প্রতিশ্রুতি পূরণ করা হবে : রেখা গুপ্তা
Image

দিল্লির জনতাকে দেওয়া সব প্রতিশ্রুতি পূরণ করা হবে : রেখা গুপ্তা

নয়াদিল্লি, ৩ মার্চ (হি.স.): আগামী ২৪-২৬ মার্চের মধ্যে পেশ হবে বিকশিত দিল্লির বাজেট। সোমবার এক সাংবাদিক সম্মেলনে এমনটাই জানালেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। একইসঙ্গে তিনি বলেছেন, দিল্লির জনতাকে দেওয়া সব প্রতিশ্রুতি পূরণ করা হবে। সাংবাদিক সন্মেলনে রেখা গুপ্তা বলেছেন, ”আমরা ২৪-২৬ মার্চের মধ্যে বিকশিত দিল্লির জন্য বাজেট পেশ করব। এই বাজেট সমাজের সমস্ত অংশের পরামর্শ-সহ বিকশিত দিল্লির বাজেট হবে এবং বাজেটে মহিলাদের জন্য আর্থিক সহায়তা, স্বাস্থ্য পরিষেবার সম্প্রসারণ, দূষণ হ্রাস, কর্মসংস্থান, উন্নত শিক্ষার সুবিধা, দরিদ্রদের জন্য ভর্তুকিযুক্ত পুষ্টিকর খাবার, প্রবীণ নাগরিকদের কল্যাণ প্রভৃতির ওপর জোর দেওয়া হবে।

মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা আরও বলেছেন, “সমস্ত আধিকারিকদের সমাজের সমস্ত অংশের পরামর্শগুলি একত্রিত করার নির্দেশ দেওয়া হয়েছে, এজন্য আমরা একটি ইমেল আইডি জারি করেছি। আমরা ৫ মার্চ দিল্লির মহিলা সংগঠনগুলিকে বাজেটের জন্য তাঁদের পরামর্শ দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছি৷ একই দিন শিক্ষাবিদদেরও তাঁদের পরামর্শের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। ৬ মার্চ, আমরা বাজেটের জন্য তাঁদের পরামর্শ জানার জন্য ট্রেড ইউনিয়নগুলিকে আমন্ত্রণ জানিয়েছি। আমরা দিল্লির জনগণের কাছে দেওয়া সমস্ত প্রতিশ্রুতি পূরণ করব।”

Releated Posts

এসআইআর-এ বাদ পড়া ভোটারদের খুঁজতে বাড়ি বাড়ি যাবে বিএলও

অভিজিৎ রায় চৌধুরী নয়াদিল্লি, ২ অক্টোবর: বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন বা এসআইআর নিয়ে বিতর্কের মধ্যেই ভোটার তালিকা…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

বিশ্বশান্তিতে ভারতের বিশ্বাসযোগ্য কণ্ঠস্বর হয়ে উঠেছে দেশ: অমিত শাহ

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারত বিশ্বশান্তির ক্ষেত্রে একটি “বিশ্বাসযোগ্য কণ্ঠস্বর” হিসেবে উঠে এসেছে বলে…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

কানাডার বাজারে ভারতের হিমায়িত খাদ্যপণ্য, সোনিপত থেকে গেল ২৪ মেট্রিক টনের চালান

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস): হরিয়ানার সোনিপত থেকে কানাডায় ২৪ মেট্রিক টন হিমায়িত খাদ্যপণ্যের একটি চালান পাঠানো হয়েছে। কেন্দ্রীয়…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

অন্যের প্রাণ বাঁচাতে নিজের জীবন বাজি রাখেন ভারতীয়রা: ক্যাপ্টেন স্মিত মচ্ছরকে মোদি

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস): ফ্লাইদুবাইয়ের ক্যাপ্টেন স্মিত মচ্ছরের সঙ্গে শুক্রবার ভিডিও কলে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুর্ঘটনার…

ByByTaniya Chakraborty Oct 2, 2026
Scroll to Top