News Flash

  • Home
  • খেলা
  • ইংলিশ প্রিমিয়ার লিগ: নিউক‍্যাসলকে হারিয়ে আরও এগিয়ে গেল লিভারপুল
Image

ইংলিশ প্রিমিয়ার লিগ: নিউক‍্যাসলকে হারিয়ে আরও এগিয়ে গেল লিভারপুল

লিভারপুল, ২৭ ফেব্রুয়ারি(হি.স.) : ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে বুধবার রাতে ২-০ গোলে জিতল আর্না স্লটের দল লিভারপুল, নিউক‍্যাসলের বিরুদ্ধে। আক্রমণাত্মক ফুটবল খেলে নিউক্যাসল ইউনাইটেডকে হারিয়ে শিরোপার পথে এগিয়ে গেল লিভারপুল আরেক ধাপ। তারা এক ম‍্যাচ বেশি খেলে আর্সেনালের চেয়ে ১৩ পয়েন্টে এগিয়ে গেল।

অ্যানফিল্ডে ১১ মিনিটে লুইস দিয়াসের পাস থেকে সোবোসলাই অনায়াসে খুঁজে নেন জাল। দ্বিতীয়ার্ধের শুরু থেকে সমতা ফেরাতে আক্রমণাত্মক ফুটবল খেলে নিউক্যাসল, কিন্তু কিছু সুযোগ পেয়েও ব্যর্থ হয়।সফরকারীদের হতাশায় ডুবিয়ে ৬৩ মিনিটে ব্যবধান ২-০ করে লিভারপুল।সালাহর কাটব্যাকে বল পেয়ে নিউক্যাসলের দুই খেলোয়াড়কে কাটিয়ে গোল করেন মাক আলিস্তের।

ম্যাচে ৬১ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন্য লিভারপুল ১২টি শট নিয়েছে। এরমধ্যে ৪ টি শট লক্ষ্যে রাখতে পেরেছে তারা। নিউক্যাসলের ৩ শটের একটিও ছিল না লক্ষ্যে।২৮ ম্যাচে ২০ জয় ও ৭ ড্রয়ে ৬৭ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে লিভারপুল। আর্সেনাল ২৭ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে আছে দুইয়ে।৪৭ পয়েন্ট নিয়ে চারে আছে পেপ গুয়ার্দিওলার দল।৪৬ পয়েন্ট নিয়ে পাঁচে উঠে এসেছে চেলসি, ৪৪ পয়েন্ট নিয়ে ছয়ে নেমে গেছে নিউক্যাসল।

Releated Posts

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026
Scroll to Top