News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিধায়ক তোফাজ্জল হোসেনের নেতৃত্বে অগ্নি নির্বাপক দপ্তরের শিলান্যাস বক্সনগরে
Image

বিধায়ক তোফাজ্জল হোসেনের নেতৃত্বে অগ্নি নির্বাপক দপ্তরের শিলান্যাস বক্সনগরে

নিজস্ব প্রতিনিধি, বক্সনগর, ২৩ ফেব্রুয়ারি:
আজ বক্সনগর বিধানসভা এলাকার বিধায়ক তোফাজ্জল হোসেনের নেতৃত্বে অগ্নি নির্বাপক দপ্তরের শিলান্যাস করা হয়। আজ দুপুর ৩ টায় বক্সনগর এলাকার বিধায়ক তফাজ্জল হোসেন এর হাত ধরে এলাকার মানুষের দীর্ঘদিন এর চাহিদার প্রতিফলন অবশেষে সফল হলো।

এই অনুস্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক তফাজ্জল হোসেন, পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সপ্না নমঃ , মন্ডল সভাপতি অনিল চন্দ্র দাস, এলাকার ৮/১০ গ্রাম পঞ্চায়েতের প্রধানরা। এই অনুস্ঠানের প্রথমে এলাকার কেন্দ্রীয় মসজিদ এর হুজুর সফিকুল ইসলাম দোয়ার মাধ্যমে সভার কাজ শুরু করেন। তারপর একজন বৈষ্ণব নারকেল ফাটিয়ে তার শুভ সূচনা করেন।

তারপর আলোচনা করতে গিয়ে বিধায়ক বলেন যে, স্বাধীনতার ৭৫ বছর পর্যন্ত এলাকার মানুষের ভোট নিয়েছেন বিভিন্ন সময়ে বিভিন্ন দলের নেতারা। কিন্তু তারা কোনদিন এলাকার মানুষের অধিকারগুলা এনে দিতে সক্ষম হয়নি। কিন্তু বিজেপি আমলে মানুষের আশা আকাঙ্খা পূর্ণ হচ্ছে। তিনি বলেন, যদি ভুল করি আমাকে ভূলটা দেখিয়ে দেবেন, আর আমি যদি কাজ না করি আমি বলছি আমাকেও ভোট দিবেন না, এটাই আমার প্রতিজ্ঞা। আজ এই অনুস্ঠানে জনসমগম ছিল লক্ষ্মণীয়।
—————

Releated Posts

ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের স্টার্টআপের উদ্যোগে অসমের বন্যাদুর্গতদের কাছে পৌঁছাল বিশুদ্ধ পানীয় জল

আগরতলা, ২৯ জুলাই: ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের ইনকিউবেটেড স্টার্টআপ ইনস্টাওয়াটার অসমের বন্যাকবলিত অমগুড়ি ও সংলগ্ন এলাকায় প্রায় ৩০টি ক্ষতিগ্রস্ত পরিবারের…

ByByTaniya Chakraborty Jul 29, 2026

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ‘বছর বাঁচাও’ পরীক্ষার ফল প্রকাশ ৩০ জুলাই

আগরতলা, ২৯ জুলাই : ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ (টিবিএসই) পরিচালিত মাধ্যমিক ও উচ্চতর মাধ্যমিক ‘বছর বাঁচাও’ পরীক্ষার ফলাফল আগামী…

ByByTaniya Chakraborty Jul 29, 2026

প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর মেলেনি, সরকারি সুবিধা বঞ্চনার অভিযোগ দিনমজুর পরিবারের

আগরতলা, ২৯ জুলাই: প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় সরকারি ঘর না পাওয়ার অভিযোগ তুলেছেন সিপাহিজলা জেলার চড়িলাম ব্লকের বড়জলা…

ByByTaniya Chakraborty Jul 29, 2026

রামনগরে ডিওয়াইএফআই-এর যুব মিছিল, একাধিক ইস্যুতে সরব সংগঠন

আগরতলা, ২৯ জুলাই: বিভিন্ন দাবিকে সামনে রেখে বুধবার রামনগর এলাকায় যুব মিছিলের আয়োজন করে ডেমোক্রেটিক ইয়ুথ ফেডারেশন অব…

ByByReshmi Debnath Jul 29, 2026
Scroll to Top