News Flash

  • Home
  • মুখ্য খবর
  • দোকানের শার্টার ভেঙে পরে মাথা চৌচির, গুরুতর আহত দুই শ্রমিক
Image

দোকানের শার্টার ভেঙে পরে মাথা চৌচির, গুরুতর আহত দুই শ্রমিক

আগরতলা, ১৯ ফেব্রুয়ারি: বিশালগড় মধ্য বাজারে মাথায় শার্টার ভেঙে পরে গুরুতর আহত হয়েছে দুই শ্রমিক। আজ দুপুরে আহত শ্রমিকদের উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে জিবি হাসপাতালে স্থানান্তর করেন।

ঘটনার বিবরণে জানা গিয়েছে,বুধবার বিকেলে বিশালগড় মধ্য বাজারে সীতানাথ সাহার দোকানের শার্টার কাজ করতে আসে চারজন শ্রমিক। হঠাৎ করে দোকানের শার্টার আচমকাই ভেঙে শ্রমিকদের মাথায় পড়ে। সাথে সাথে দুই শ্রমিকের মাথা ফেটে চৌচির হয়ে যায়। রক্তাক্ত অবস্থায় দুই শ্রমিকের দেখতে পেয়ে পার্শ্ববর্তী দোকানদাররা দ্রুত খবর দিয়েছেন বিশালগড় মহকুমা দমকলবাহিনীকে। এদিকে, আহত দুই শ্রমিককে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা আহতদের আগরতলা জিবিপি হাসপাতালে স্থানান্তর করেন।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিশালগড় মহকুমা হাসপাতালের ইনচার্জ ডাঃ রাজিব সরকার বলেন, আহতরা হলেন, বিশালগড় পশ্চিম লক্ষীবিল এলাকার বাসিন্দা নয়ন দাস এবং সুদেপ নমঃ।

Releated Posts

মতপার্থক্য যেন বিবাদে পরিণত না হয়: ভারত-চীন সম্পর্কের ধারাবাহিক অগ্রগতিকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী মোদী ও শি জিনপিং

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর(আইএএনএস): ভারত ও চিনের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে সাম্প্রতিক অগ্রগতিকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও…

ByBySandeep Biswas Sep 12, 2026

সমাজের দুর্বল, অসহায় ও পিছিয়েপড়া মানুষের কল্যাণে কাজ করার মধ্যেই জীবনের প্রকৃত সার্থকতা নিহিত রয়েছে : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১২ সেপ্টেম্বর : স্বেচ্ছা রক্তদান মানুষের সেবা করার এক মহৎ ও পবিত্র মাধ্যম। একজন মানুষের স্বেচ্ছায় দান…

ByByNews Desk Sep 12, 2026

আত্মনির্ভর কৃষক, আত্মনির্ভর গ্রাম, আত্মনির্ভর ত্রিপুরা: কৃষিমন্ত্রী

আগরতলা, ১২ সেপ্টেম্বর: গবেষণার মাধ্যমে ত্রিপুরার কৃষিক্ষেত্রের সমস্যার সমাধান খুঁজে বের করতে হবে রাজ্যের মাটিতেই। কৃষিকে শুধুমাত্র একটি…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

চলন্ত ট্রেন থেকে পড়ে রেলের ধাক্কায় গুরুতর আহত যুবক, চাঞ্চল্য

তেলিয়ামুড়া, ১২ সেপ্টেম্বর: রেলে যাতায়াতের সময় চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে রেলের ধাক্কায় গুরুতর আহত হলেন ৩২ বছরের…

ByByTaniya Chakraborty Sep 12, 2026
Scroll to Top