News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ট্রাফিক বিধি অমান্যকারীদের বিরুদ্ধে ট্রাফিক পুলিশের অভিযান
Image

ট্রাফিক বিধি অমান্যকারীদের বিরুদ্ধে ট্রাফিক পুলিশের অভিযান

আগরতলা, ১৯ ফেব্রুয়ারি : শহরের যানজটের সমস্যা কম করতে মাঠে নেমেছে ট্রাফিক পুলিশ। আজ আগরতলা পুর নিগম ও ট্রাফিক পুলিশের যৌথ উদ্যোগে আজ কামান চৌমুহনী থেকে মহারাজগঞ্জ বাজার পর্যন্ত বেআইনি পার্কিং এর বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে।

ট্রাফিক পুলিশ সুপার মানিক দাস জানান, মহারাজগঞ্জ বাজার পর্যন্ত রাস্তার দু পাশে বেআইনিভাবে প্রচুর যানবাহন রাখা হয়। এর ফলে এই রাস্তায় সবসময় যানজট লেগে থাকে।

তিনি জানান, ট্রাফিক পুলিশের পক্ষ থেকে বেশ কয়েকবার যানবাহন চালকদের এ বিষয়ে সচেতন করা হয়েছে। এখন থেকে ট্রাফিক বিধি অমান্যকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার পথে নেমেছে ট্রাফিক পুলিশ।

ট্রাফিক পুলিশ সুপার আরও জানান, এই অভিযান আগামী দিনেও চলবে। শহরের যানজট কমাতে এবং সাধারণ মানুষের চলাচল সুগম করতে এই ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি শহরের নাগরিকদের ট্রাফিক আইন মেনে চলার অনুরোধ জানান।

এই অভিযানে, রাস্তার দুপাশে অবৈধভাবে পার্ক করা বেশ কয়েকটি গাড়িকে জরিমানা করা হয়েছে এবং কিছু গাড়ি সরিয়ে দেওয়া হয়েছে। এই উদ্যোগের ফলে রাস্তায় যানজট কিছুটা হলেও কমবে বলে আশা করা যাচ্ছে।

Releated Posts

ভিসি নির্বাচনে প্রচারের রণকৌশল চূড়ান্ত করতে বিজেপির বৈঠক

আগরতলা, ১২ সেপ্টেম্বর: ত্রিপুরার আসন্ন ভিলেজ কাউন্সিল (ভিসি) নির্বাচনে প্রচারের রণকৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছে প্রদেশ বিজেপি। আজ…

ByByNews Desk Sep 12, 2026

বিরল রোগে আক্রান্ত শিশু মনশ্রী চৌধুরীকে ১২টি ভায়াল দেওয়া হয়েছে

আগরতলা, ১২ সেপ্টেম্বর :  রাজ্য সরকারের বিশেষ উদ্যোগে স্পাইনাল মাস্কুলার এট্রোফি টাইপ-১ জেনেটিক রোগে আক্রান্ত শিশু মনশ্রী চৌধুরীকে…

ByByNews Desk Sep 12, 2026

সিএনজি সংকটে খোয়াইয়ে ছয় শতাধিক অটোর দীর্ঘ লাইন, চরম দুর্ভোগে চালকরা

আগরতলা, ১২ সেপ্টেম্বর: সিএনজি সংকটে শনিবার সকাল থেকেই চরম দুর্ভোগের মুখে পড়লেন খোয়াই শহর ও আশপাশের এলাকার অটোচালকরা।…

ByByNews Desk Sep 12, 2026

জেলা শাসকের দফতরের পাশে বেহাল রাস্তা, ক্ষোভে ফুঁসছেন বাসিন্দারা

আগরতলা, ১২ সেপ্টেম্বর: রাস্তার বেহাল দশার কারণে এলাকার ছেলে-মেয়েদের কাছে বিয়ের সম্বন্ধ এসেও ফিরে যাচ্ছে। এমনই অভিযোগ তুলে…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top