News Flash

  • Home
  • দেশ
  • রামকুমারের প্রয়াণে সরসঙ্ঘচালক ও সরকার্যবাহের শোকপ্রকাশ, শোকস্তব্ধ সঙ্ঘ পরিবার
Image

রামকুমারের প্রয়াণে সরসঙ্ঘচালক ও সরকার্যবাহের শোকপ্রকাশ, শোকস্তব্ধ সঙ্ঘ পরিবার

লখনউ, ১৯ ফেব্রুয়ারি (হি.স.) : রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের পূর্ব উত্তর প্রদেশের প্রাক্তন সহ ক্ষেত্র সঙ্ঘচালক রামকুমার বর্মা (৮২) প্রয়াত হয়েছেন। তাঁর প্রয়াণে সরসঙ্ঘচালক ডঃ মোহন ভাগবত ও সরকার্যবাহ দত্তাত্রেয় হোসবালে শোকপ্রকাশ করেছেন।

তাঁর প্রয়াণে শোকবার্তায় সরসঙ্ঘচালক ডঃ মোহন ভাগবত ও সরকার্যবাহ দত্তাত্রেয় হোসবালে জানিয়েছেন, “রামকুমারের প্রয়াণ সংবাদে আমরা গভীরভাবে শোকাহত। একজন নিষ্ঠাবান ও আদর্শ স্বয়ংসেবকের জীবনসমাপ্তি হল। তিনি শুধুমাত্র একজন সংগঠকই ছিলেন না বরং সঙ্ঘের প্রতিটি কর্মীর অভিভাবক ছিলেন। তাঁর প্রেরণাদায়ী ব্যক্তিত্ব, অক্লান্ত পরিশ্রম এবং সংগঠনের প্রতি অগাধ নিষ্ঠা সর্বদা স্মরণীয় থাকবে। তিনি পূর্ব উত্তর প্রদেশে সঙ্ঘকর্মের এক স্তম্ভ ছিলেন। তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি এবং প্রার্থনা করি, ঈশ্বর শোকসন্তপ্ত পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দান করুন এবং প্রয়াত আত্মাকে চিরশান্তি প্রদান করুন।”

সহ ক্ষেত্র সঙ্ঘচালক রামকুমার বর্মার উত্তর প্রদেশের সীতাপুর জেলার মহমুদাবাদ মহকুমারের অন্তর্গত পোখরা কলা গ্রামে ১৯ জুলাই ১৯৪৩ সালে জন্ম গ্রহণ করেন। তিনি গণিতে এমএসসি ডিগ্রি অর্জন করেছিলেন এবং সীতাপুরের কমলাপুর ইন্টার কলেজে গণিতের অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। ১৯৭০ সালে প্রথম বর্ষের সঙ্ঘ শিক্ষা বর্গ ও ১৯৭২ সালে দ্বিতীয় বর্ষের সঙ্ঘ শিক্ষা বর্গ সম্পন্ন করেন।

তিনি সঙ্ঘের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতেন তার মধ্যে উল্লেখ্য দায়িত্ব গুলি হল ; তহশিল কার্যবাহ, সীতাপুর জেলার কার্যবাহ,বিভাগ কার্যবাহ, ১৯৯৬ সালে উত্তরপ্রদেশের সহ প্রান্ত কার্যবাহ, ২০০০ সালে পূর্ব উত্তর প্রদেশের ক্ষেত্র কার্যবাহ, ২০২১ সালে পূর্ব উত্তর প্রদেশের সহ ক্ষেত্র সঙ্ঘচালক।

রামকুমার রাম মন্দির আন্দোলনের একজন সক্রিয় অংশগ্রহণকারী ছিলেন। ৭ অক্টোবর ১৯৮৪ সালে অযোধ্যায় প্রথম ‘সঙ্কল্প সভা’-তে তিনি অংশ নেন। এরপর ১৪ অক্টোবর ১৯৮৪ সালে লখনউয়ের বেগম হাজরত মহল পার্কে আয়োজিত বিশাল জনসভায়ও সক্রিয় ভূমিকা পালন করেন। রাম মন্দির আন্দোলনের প্রতিটি পর্যায়ে তিনি যুক্ত ছিলেন এবং তাঁর সাংগঠনিক দক্ষতা সঙ্ঘের কর্মীদের সবসময় অনুপ্রাণিত করত। তাঁর প্রয়াণে সঙ্ঘ পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

Releated Posts

মদন মিত্র-অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তল্লাশি, বিজেপিকে তোপ কীর্তি আজাদের

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): তৃণমূল কংগ্রেস নেতা কীর্তি আজাদ শনিবার বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে অভিযোগ করলেন, বিরোধী…

ByByNews Desk Jun 13, 2026

গুজরাটে ফ্ল্যাটে হানা, ৮৬.৩১ লক্ষ টাকার হাইব্রিড গাঁজা উদ্ধার; পলাতক অভিযুক্তের খোঁজে পুলিশ

ভাদোদরা, ১৩ জুন (আইএএনএস): গুজরাটের ভাদোদরার আলকাপুরি এলাকায় একটি আবাসন থেকে প্রায় ৮৬.৩১ লক্ষ টাকা মূল্যের হাইব্রিড গাঁজা…

ByByNews Desk Jun 13, 2026

বেঙ্গালুরুর উপকণ্ঠে মার্সিডিজ দুর্ঘটনায় তরুণীর মৃত্যু, অল্পের জন্য রক্ষা চালকের

বেঙ্গালুরু, ১৩ জুন (আইএএনএস): বেঙ্গালুরুর উপকণ্ঠে বেঙ্গালুরু-চেন্নাই এক্সপ্রেসওয়ে-এ ভয়াবহ পথদুর্ঘটনায় ২৮ বছর বয়সি এক তরুণীর মৃত্যু হয়েছে। শনিবার…

ByByNews Desk Jun 13, 2026

ছত্তীসগঢ়ে বড় নকশাল চক্রান্ত ভেস্তে দিল সিআরপিএফ, উদ্ধার বিপুল অস্ত্র ও বিস্ফোরক

রায়পুর, ১৩ জুন (আইএএনএস): ছত্তীসগঢ়ে নকশালবিরোধী অভিযানে বড় সাফল্য পেল কেন্দ্রীয় সংরক্ষিত পুলিশ বাহিনী (সিআরপিএফ)। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে…

ByByNews Desk Jun 13, 2026

বিমানবাহিনী একাডেমির সমাবর্তন কুচকাওয়াজ পরিদর্শন রাজনাথ সিংহের, ২৩১ ফ্লাইট ক্যাডেট ভারতীয় বায়ুসেনায় কমিশনপ্রাপ্ত

ডুন্ডিগল (তেলঙ্গানা), ১৩ জুন (আইএএনএস): তেলঙ্গানার ডুন্ডিগলে অবস্থিত বিমানবাহিনী একাডেমিতে (এএফএ) শনিবার অনুষ্ঠিত ২১৭তম কোর্সের কম্বাইন্ড গ্র্যাজুয়েশন প্যারেডে…

ByByNews Desk Jun 13, 2026

মোদির নেতৃত্বে ভারতকে সেবা করা জীবনের অন্যতম বড় সম্মান: পীযূষ গয়াল

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়াল শনিবার বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র গতিশীল নেতৃত্বে ভারতকে…

ByByNews Desk Jun 13, 2026

তৃণমূলে ভাঙন চূড়ান্ত? ‘আসল টিএমসি’ হিসেবে স্বীকৃতি চাইতে সোমবার লোকসভা স্পিকারের দ্বারস্থ বিদ্রোহী সাংসদরা

নয়াদিল্লি, ১২ জুন : তৃণমূল কংগ্রেসের (টিএমসি) সংসদীয় দলে বিদ্রোহের জেরে তৈরি হওয়া রাজনৈতিক সংকট এবার দলভাঙনের দিকে…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

মার্কিন-ইরান আলোচনায় দ্রুত অগ্রগতির আশা ভারতের, সংঘাত প্রশমনে কূটনৈতিক উদ্যোগের ইঙ্গিত জয়শঙ্করের

হেলসিঙ্কি, ১২ জুন (আইএএনএস): মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান আলোচনায় দ্রুত ইতিবাচক অগ্রগতি হবে বলে আশাবাদ ব্যক্ত…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

কেইএম হাসপাতাল ডা. সেজল পাওয়ারের বিতর্কিত মন্তব্যে তদন্ত শুরু করেছে, শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সম্ভাবনা

মুম্বই, ১২ জুন (আইএএনএস): মুম্বইয়ের কিং এডওয়ার্ড মেমোরিয়াল (কেইএম) হাসপাতাল তাদের চূড়ান্ত বর্ষের এমবিবিএস ছাত্রী ডা. সেজল পাওয়ারের…

ByByTaniya Chakraborty Jun 12, 2026
Scroll to Top