News Flash

  • Home
  • দিনের খবর
  • পশ্চিমবঙ্গকে বাংলাদেশে পরিণত করতে চান মমতা : জগন্নাথ সরকার
Image

পশ্চিমবঙ্গকে বাংলাদেশে পরিণত করতে চান মমতা : জগন্নাথ সরকার

কলকাতা, ১৯ ফেব্রুয়ারি (হি.স.): মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘মৃত্যু কুম্ভ’ মন্তব্যের তীব্র সমালোচনা করলেন বিজেপি সাংসদ তথা পশ্চিমবঙ্গ বিজেপির সহ-সভাপতি জগন্নাথ সরকার। মমতাকে আক্রমণ করে জগন্নাথ সরকার বলেছেন, “মমতা বন্দ্যোপাধ্যায় সর্বদা হিন্দুদের বিরুদ্ধেই কথা বলেছেন। তিনি পশ্চিমবঙ্গকে বাংলাদেশে পরিণত করতে চান।”

উল্লেখ্য, মঙ্গলবার বিধানসভায় বক্তব্য রাখার সময় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, মহাকুম্ভ পরিণত হয়েছে “মৃত্যু কুম্ভে”। এরপরই ক্ষোভে ফেটে পড়ে বিজেপি শিবির। এবার মমতাকে আক্রমণ করলেন বিজেপি সাংসদ জগন্নাথ সরকারও। বুধবার সকালে জগন্নাথ সরকার আরও বলেছেন, “মমতা প্রধানমন্ত্রী হওয়ার জন্য এই সব করছেন, তিনি পশ্চিমবঙ্গকে ‘মৃত্যু কুম্ভ’-এ পরিণত করেছেন। মহা কুম্ভ একটি পবিত্র স্থান, ব্যবস্থাপনা সত্যিই ভাল। আকস্মিক ঘটনা ঘটেছে, কিন্তু তিনি নির্বাচনকে সামনে রেখে জনগণকে উদ্বুদ্ধ করতে এই কথা বলেছেন।”

Releated Posts

পহেলগাঁও জঙ্গি হামলার তীব্র নিন্দা ব্রিকসের, সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর ডাক

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৫ সালের জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার তীব্র নিন্দা জানিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে…

ByByNews Desk Sep 12, 2026

দফায় দফায় জেরায় ভেঙে পড়েছেন অভিষেকের সহযোগী, একাধিক আর্থিক অনিয়মে জড়িত থাকার কথা স্বীকার: সিআইডি

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত সহকারী সুমিত…

ByByNews Desk Sep 12, 2026

কমিউনিস্টরা ধর্মীয় আচার বন্ধ করতে চেয়েছিল, তৃণমূল বাংলাকে ‘গ্রেটার বাংলাদেশ’ বানানোর চেষ্টা করেছে: শুভেন্দু

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের প্রাক্তন বামফ্রন্ট ও তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Sep 12, 2026

গণেশ পুজোর মণ্ডপে অস্থায়ী বিদ্যুৎ সংযোগ দেবে আদানি ইলেকট্রিসিটি

মুম্বই, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): আসন্ন গণেশ উৎসব উপলক্ষে মুম্বইয়ের গণেশ পুজোর মণ্ডপগুলিতে অস্থায়ী বিদ্যুৎ সংযোগ দেওয়ার উদ্যোগ নিল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top