News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ২২ দফা দাবিতে ২০ ফ্রেব্রুয়ারী গণ অবস্থানের ডাক ত্রিপুরা জন অধিকার সংগ্রাম পরিষদের
Image

২২ দফা দাবিতে ২০ ফ্রেব্রুয়ারী গণ অবস্থানের ডাক ত্রিপুরা জন অধিকার সংগ্রাম পরিষদের

আগরতলা, ১৭ ফেব্রুয়ারি: ২২ দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামী ২০ ফ্রেব্রুয়ারী প্যারাডাইস চৌমুহনীতে ৩ ঘণ্টার গণ অবস্থানের ডাক দিয়েছে ত্রিপুরা জন অধিকার সংগ্রাম পরিষদ আজ এক সাংবাদিক সম্মেলনে এমনটাই জানিয়েছেন সংগঠনের নেতৃত্বরা।

এদিন সাংবাদিক সম্মেলনে সংগঠনের এক কর্মী জানিয়েছেন, কর্পোরেট পুঁজির দালাল উগ্র হিন্দুত্ববাদী সাম্প্রদায়িক ফ্যাসিবাদী ও তাদের জাতিবিদ্বেষী সহযোগিদের সমস্ত ষড়যন্ত্র ব্যর্থ করতে হবে। তাই ২০ ফ্রেব্রুয়ারী আগরতলায় ত্রিপুরা জন অধিকার সংগ্রাম পরিষদ তিন ঘন্টার গণ অবস্থানের ডাক দিয়েছে।

সংগঠনের দাবিগুলো হল, জাতি বিদ্বেষী ও উগ্র সাম্প্রদায়িক দুষ্কৃতকারিদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহন করা, রাষ্ট্রের মদতে ধর্মীয় সংখ্যালঘু মুসলিমদের ওপর আক্রমণ বন্ধ করা। কৈতরাবাড়ি এবং কদমতলার ঘটনার সাথে জড়িত চক্রান্তকারিদের বিরুদ্ধে আইন মোতাবেক ব্যাবস্থা গ্রহণ করা।বেদখল হয়ে যাওয়া সমস্ত ওয়াকফ্ সম্পত্তি পুনরুদ্ধার করা এবং রাজ্যে মাদ্রাসা বোর্ড গঠন করা হোক।

তাছাড়া, রঙ্গনাথ মিশ্র কমিশনের সুপারিশ মোতাবেক ধর্মীয় সংখ্যালঘু মুসলিমদের জন্য ১০ শতাংশ সংরক্ষণ চালু করা, বেকারদের চাকরি নয়তো বেকার ভাতা প্রদান করা, বনাধিকার আইন ২০০৬ সঠিকভাবে বাস্তবায়ন করে জনজাতিদের প্রতি পরিবারকে ২৫ কানি করে জমির পাট্টা প্রদান করা, জনজাতিদের ছোট বড় প্রতিটি জনগোষ্ঠীর স্বশাসন নিশ্চিত করতে বহুস্তরীয় স্বশাসন ব্যাবস্থা কায়েম করা, শিক্ষা চাকরি ও জনপ্রতিনিধিত্ব সহ সমস্ত ক্ষেত্রে ওবিসি জনগোষ্ঠীর সংখ্যানুপাতিক সংরক্ষণ চালু করা হোক।

পাশাপাশি, ভূমিহীন ঝাড়খণ্ডী ও চা শ্রমিকদের ন্যূনতম ১০ গন্ডা করে জমি বন্দোবস্ত দিতে হবে। চা শ্রমিকদের মজুরি ৬০০ টাকা নির্ধারণ করে সপ্তাহে একদিন সবেতন ছুটি দেওয়া সহ ২২ দফা দাবি জানানো হয়েছে।

Releated Posts

থানসা থানসা করে থানসার পেটে লাথি মারছে তিপ্রা মথা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৯ এপ্রিল: থানসা থানসা করে থানসার পেটে লাথি মারছে তিপ্রা মথা পার্টি। জাতিগত সুড়সুড়ি দিয়ে রাজনীতি করছে…

ByByReshmi Debnath Apr 9, 2026

মুখ্যমন্ত্রীর সভার আগে বিশ্রামগঞ্জে উত্তেজনা, ‘গো-ব্যাক’ স্লোগানে সরগরম এলাকা

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ৯ এপ্রিল: মুখ্যমন্ত্রীর জনসভাকে কেন্দ্র করে বৃহস্পতিবার বিশ্রামগঞ্জে উত্তেজনার সৃষ্টি হয়। সভার প্রাকমুহূর্তে তিপ্রা মথার…

ByByReshmi Debnath Apr 9, 2026

২৮টি আসনে বিজেপির একা প্রতিদ্বন্দ্বিতার সিদ্ধান্তে খুশি জনগণ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৯ এপ্রিল: আজ বীরচন্দ্রনগর- কলসী কেন্দ্রে বিজেপি মনোনীত প্রার্থী সঞ্জীব রিয়াংয়ের সমর্থনে কাঠালিয়া বাজারে আয়োজিত সুবিশাল জনসভায়…

ByByReshmi Debnath Apr 9, 2026

ধর্মনগর উপনির্বাচন: বিকেল ৩টা পর্যন্ত ভোটের হার ৭০.০৯ শতাংশ

আগরতলা, ৯ এপ্রিল: উত্তর ত্রিপুরার ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিকেল ৩টা পর্যন্ত মোট ৭০.০৯ শতাংশ ভোটগ্রহণ হয়েছে। এদিন…

ByByReshmi Debnath Apr 9, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top