News Flash

  • Home
  • মুখ্য খবর
  • পূর্ব ও পশ্চিম লুধুয়া সড়ক সংস্কার কাজে সীমাহীন দুর্নীতির অভিযোগ
Image

পূর্ব ও পশ্চিম লুধুয়া সড়ক সংস্কার কাজে সীমাহীন দুর্নীতির অভিযোগ

আগরতলা, ১৭ ফেব্রুয়ারী: পূর্ব ও পশ্চিম লুধুয়ায় যাওয়ার রাস্তা সংস্কার কাজে ব্যাপক দূর্নীতির অভিযোগ তুলেছেন এলাকাবাসীরা। ঠিকাদার ও পূর্ত দপ্তরের আধিকারিকদের অবস্থান নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, দীর্ঘ দিন ধরে এডিসি এলাকার বাসিন্দাদের দাবি ছিল সাব্রুম থেকে লধুয়া যাওয়ার রাস্তার সংস্কার করা হোক। দীর্ঘদিন পর প্রশাসনের তরফ থেকে রাস্তা সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। ক কিন্তু রাস্তা নির্মান থেকে শুরু করে সংস্কার পর্যন্ত কাজের গুনগত মান খুবই নিম্নমানের এমনটাই অভিযোগ স্থানীয়দের। এতে করে রাস্তা সংস্কারের কিছুদিনের মধ্যে রাস্তাটি ভেঙ্গে পড়বে।

তাঁদের আরও অভিযোগ, উন্নয়নের অপর নাম দুর্নীতি চলছে। সরকারি টাকা লুটেপুটে খাচ্ছেন ঠিকাদাররা। তাদের দাবি, ঠিকেদাররা রাস্তা এমন ভাবেই তৈরি করছে যে লাল মাটির উপর কালো রঙের প্রলেপ হাতে ধরলেই উঠে যাচ্ছে।
তাছাড়া, ধরলেই বেরিয়ে আসছে লাল মাটি। আজ সাংবাদিকদের সামনে সমস্ত ঠিকেদারদের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন তাঁরা।

Releated Posts

প্রবল বৃষ্টিতে ভেঙে পড়ল ১১ কেভি টাওয়ারের গার্ড ওয়াল, অল্পেতে রক্ষা গোটা পরিবার

আগরতলা, ৯ জুন : উত্তর ত্রিপুরা জেলার পূর্ব চুড়াইবাড়ি গ্রামের একটি পরিবার মঙ্গলবার সকালে বড় ধরনের দুর্ঘটনার হাত…

ByByTaniya Chakraborty Jun 9, 2026

বিলোনিয়া জিআরপি থানায় চাঞ্চল্য: গাঁজাসহ ধৃত যুবক পলাতক, পুলিশের বিরুদ্ধে ঘুষ নিয়ে ছেড়ে দেওয়ার অভিযোগ

বিলোনিয়া, ৯ জুন: বিলোনিয়া রেল স্টেশনে গাঁজাসহ আটক এক যুবককে ঘুষের বিনিময়ে পালিয়ে যেতে সহযোগিতা করার অভিযোগকে কেন্দ্র…

ByByReshmi Debnath Jun 9, 2026

সুপ্রিম কোর্টের রায়ে ত্রিপুরার ১০ হাজারের বেশি শিক্ষকের চাকরিতে অনিশ্চয়তা, টেট পাশ বাধ্যতামূলক

আগরতলা, ৯ জুন : শিক্ষক নিয়োগে টিচার এলিজিবিলিটি টেস্ট (টেট) বাধ্যতামূলক হওয়ার বিষয়ে সুপ্রিম কোর্টের সাম্প্রতিক রায়ের জেরে…

ByByTaniya Chakraborty Jun 9, 2026

জনকল্যাণে কাজ করতে রাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ জুন: স্বচ্ছতার সঙ্গে জনগণের কল্যাণে কাজ করে যাওয়াই রাজ্য সরকারের অন্যতম লক্ষ্য। সাহায্য প্রত্যাশী…

ByByReshmi Debnath Jun 8, 2026
Scroll to Top