News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ঠিকেদারের খাম খেয়ালিপনায় জলের তীব্র সংকট কাঞ্চনমালায়
Image

ঠিকেদারের খাম খেয়ালিপনায় জলের তীব্র সংকট কাঞ্চনমালায়

আগরতলা, ৭ ফেব্রুয়ারী: ঠিকেদারের খাম খেয়ালিপনায় জলের তীব্র সংকট দেখা দিয়েছে কাঞ্চনমালায়। কিন্তু এবিষয়ে একাধিকবার ঠিকেদারের সাথে কথা বলতে চাইলে কোনো কর্ণপাত করেন নি বলে অভিযোগ। তাই এলাকাবাসীদের দাবি, শীঘ্রই বিকল্প জলের ব্যবস্থা করে দেওয়া হোক।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, গোলাঘাটি বিধানসভার অন্তর্গত কাঞ্চনমালা এলাকার একটি পাকা কালভার্ট তৈরীর জন্য শহরের এক ঠিকাদার কাজের বরাত পেয়েছে। এলাকাবাসীদের অভিযোগ, পাকা কালভার্টের কাজ ঠিকভাবে শুরু হতে না হতেই জনৈক ঠিকেদার জলের পাইপলাইন ভেঙ্গে ফেলে। পরে বেশ কিছুদিন পর পুনরায় আবার জলের পাইপ লাগালেও কয়েকদিন যেতে না যেতে আবারো জলের পাইলেনটি ভেঙ্গে ফেলে, যার ফলে স্থানীয় এলাকাবাসী থেকে শুরু করে কাঞ্চনমালা এসবি স্কুলে জলের তীব্র সংকট দেখা দিয়েছে। যার ফলে স্থানীয় এলাকাবাসীরা সহ কাঞ্চনমালা এস বি স্কুলের কর্মীরা দূর-দূরান্ত থেকে জল সংগ্রহ করতে হচ্ছে।

তবে, বিদ্যালয় সহ এলাকায় এমন জলের সংকট কিন্তু ঠিকাদারের এতে কোন কিছুই যায় আসে না। কাজের ঠিকাদারের এই কর্মকান্ডে ক্ষুব্ধ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী থেকে শুরু করে স্থানীয় এলাকাবাসীরা। স্থানীয় এলাকাবাসীরা আরও জানিয়েছেন, এলাকার মানুষের স্বার্থে পাকা কালভার্ট তৈরি হোক সেটা সবাই চায় কিন্তু কাজ শুরুর আগে কালভার্ট এর পাশে দিয়ে বিকল্প পানীয় জলের পাইপ লাইনের ব্যবস্থা না করে স্থানীয় এলাকাবাসীদের সহ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের চরম সমস্যায় ফেলে দেওয়া হয়েছে যার জন্য দায়ী কাজের ঠিকাদার। তাই স্থানীয় এলাকাবাসীদের থেকে শুরু করে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা জোরালো দাবি জানিয়েছে, খুব শীঘ্রই যেন কালভার্ট এর পাশে দিয়ে বিকল্প জলের ব্যবস্থা করে দেওয়া হোক।

Releated Posts

ভোটার তালিকা ও নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে সরব প্রদেশ কংগ্রেস, এসআইআর প্রক্রিয়া স্থগিতের দাবি

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: নির্বাচন কমিশনের ভূমিকা, ভোটার তালিকা সংশোধন এবং আসন্ন ভিলেজ কাউন্সিল, পৌরসভা ও বিধানসভা নির্বাচনকে ঘিরে…

ByByNews Desk Sep 26, 2026

প্রেস অ্যাক্রিডিটেশন কমিটিতে প্রতিনিধিত্ব না থাকায় ক্ষুব্ধ ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্টস অ্যাসোসিয়েশন

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: রাজ্য সরকারের নবগঠিত ত্রিপুরা মিডিয়া অ্যাক্রিডিটেশন কমিটিতে ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের কোনও প্রতিনিধি না থাকায়…

ByByNews Desk Sep 26, 2026

নির্বাচন কমিশনের বিরুদ্ধে বামেদের বিক্ষোভ, সিইসি জ্ঞানেশ কুমারের অপসারণের দাবি জিতেন্দ্র চৌধুরীর

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ও ভোটার তালিকার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে আজ আগরতলায় বিক্ষোভ মিছিল ও…

ByByNews Desk Sep 26, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে প্রস্তুতি সম্পূর্ণ, ৪৪ ব্লকের ১,০৯৫ কেন্দ্রে ভোট ২৮ সেপ্টেম্বর

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: ত্রিপুরায় আগামী ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলা ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি সম্পূর্ণ করেছে…

ByByNews Desk Sep 26, 2026
Scroll to Top