News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ত্রিপুরায় ফের শুরু হলো ভিসা পরিষেবা, বাংলাদেশ সহকারী হাইকমিশনে ভিড়
Image

ত্রিপুরায় ফের শুরু হলো ভিসা পরিষেবা, বাংলাদেশ সহকারী হাইকমিশনে ভিড়

আগরতলা, ৫ ফেব্রুয়ারি : দীর্ঘ দুই মাস দুই দিন পর অবশেষে ত্রিপুরায় পুনরায় চালু হলো ভিসা পরিষেবা। আজ সকাল থেকেই ভিসা পাওয়ার আশায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে ভিড় জমিয়েছেন বহু লোক।

প্রসঙ্গত, বাংলাদেশে হাসিনা সরকারের পতন এবং ভারতে আশ্রয় গ্রহণের পর তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ডঃ ইউনুসের সময়ে হিন্দুদের উপর নির্যাতন শুরু হয়। তখন সনাতন প্রচারক চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীকে গ্রেফতার করা হলে, এর প্রতিবাদে এবং হিন্দু নির্যাতন বন্ধের দাবিতে আগরতলায় একাধিক মিছিল ও বিক্ষোভ প্রদর্শন করা হয়। ৩ ডিসেম্বর আগরতলা শহরে বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ চরম আকার ধারণ করে। এরপরই ভিসা প্রদান বন্ধ করে দেয় বাংলাদেশ সরকার এবং সহকারী কমিশনের সকল আধিকারিককে দেশে ফিরিয়ে নেওয়া হয়।

তবে, দীর্ঘ বিরতির পর আজ ফের ভিসা পরিষেবা চালু হওয়ায় খুশি বহু মানুষ। তারা আশা করছেন, এবার থেকে ভিসা পেতে আর কোনো সমস্যা হবে না।

Releated Posts

রাজ্যে একটি স্বতন্ত্র স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রক্রিয়া দ্রুত এগিয়ে চলেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ আগস্ট: আগরতলা সরকারি মেডিকেল কলেজ (এজিএমসি) ও জিবিপি হাসপাতালকে উত্তর-পূর্ব ভারতের অন্যতম উৎকর্ষ চিকিৎসা শিক্ষা, গবেষণা…

ByByNews Desk Aug 1, 2026

নিজেদের অপকর্ম থেকে নজর ঘোরাতেই তিন বছর আগের বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি : জিতেন্দ্র 

আগরতলা, ১ আগস্ট: নিজেদের অপকর্ম থেকে জনগণের নজর ঘোরাতেই ৩৭ মাস আগের একটি বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি। আজ…

ByByNews Desk Aug 1, 2026

বিলোনিয়ায় পিআর বাড়ি পুলিশের অভিযানে বাংলাদেশি নাগরিকসহ ভারতীয় টাউট আটক

বিলোনিয়া, ১ আগস্ট: সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে বিলোনিয়ার পিআর বাড়ি থানার পুলিশ অভিযান চালিয়ে বাংলাদেশি নাগরিকদের পাশাপাশি…

ByByNews Desk Aug 1, 2026

কেন্দ্রীয় কর ও শুল্কের আয় বণ্টনে ত্রিপুরার জন্য ৬৯৯ কোটি টাকা, প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১ আগস্ট: কেন্দ্রীয় কর ও শুল্ক থেকে প্রাপ্ত মোট আয়ের রাজ্যভিত্তিক বণ্টনের অংশ হিসেবে ত্রিপুরার জন্য ৬৯৯…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top