News Flash

  • Home
  • দেশ
  • দিল্লিবাসী পরিবর্তন ও উন্নয়ন চায়, মন্তব্য অলকা লাম্বার
Image

দিল্লিবাসী পরিবর্তন ও উন্নয়ন চায়, মন্তব্য অলকা লাম্বার

নয়াদিল্লি, ৫ ফেব্রুয়ারি (হি.স.): সকাল সকাল নিজেদের ভোটাধিকার প্রয়োগ করলেন দিল্লির কালকাজি বিধানসভা আসনের কংগ্রেস প্রার্থী অলকা লাম্বা। বুধবার সকালে কালকাজি বিধানসভা আসনের কংগ্রেস প্রার্থী অলকা লাম্বা মাদিপুরের একটি ভোটকেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

ভোট দেওয়ার পর অলকা লাম্বা বলেছেন, “দিল্লির জনতা উদগ্রীব, কারণ তাঁরা পরিবর্তন ও উন্নয়ন চায়। এখন কেউ এই পরিবর্তনকে থামাতে পারবে না। জনতা দেখেছে কিভাবে দিল্লিকে গত ১০ বছরে পিছিয়ে রাখা হয়েছে। আমি আশা করি দিল্লির ভোটাররা নিজেদের বাড়ি থেকে বেরিয়ে আসবেন এবং পরিবর্তন আনবেন।”উল্লেখ্য, কালকাজি কেন্দ্রে দিল্লির মুখ্যমন্ত্রী অতিশী মার্লেনার বিরুদ্ধে বিজেপির টিকিটে লড়ছেন প্রাক্তন সাংসদ রমেশ বিধুরি। সেখানে কংগ্রেসের প্রার্থী প্রাক্তন এএপি বিধায়ক তথা বর্তমানে মহিলা কংগ্রেসের সর্বভারতীয় সভানেত্রী অলকা লাম্বা।

Releated Posts

ভারতের সভ্যতা, বেদ ও ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত মধ্যস্থতা: প্রধান বিচারপতি সূর্য কান্ত

জয়পুর, ১ অগস্ট (আইএএনএস): পারস্পরিক আলোচনার মাধ্যমে বিরোধ মেটানোর সংস্কৃতি ভারতের সভ্যতা, বেদ, প্রাচীন ইতিহাস এবং কৌটিল্য থেকে…

ByByNews Desk Aug 1, 2026

লস্করের পুরনো কৌশলে ফের কাশ্মীরে হামলার আশঙ্কা, নিশানায় সাধারণ মানুষ: গোয়েন্দাদের দাবি

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে গত ১০ দিনের মধ্যে অনন্তনাগ ও কুলগামে পরপর দুটি জঙ্গি হামলার…

ByByNews Desk Aug 1, 2026

‘জীবনে ভুল এড়াতে লোকমান্য তিলকের ‘গীতা রহস্য’ পড়ুন’, যুব সমাজের প্রতি আহ্বান অমিত শাহের

পুনে, ১ আগস্ট (আইএএনএস): জীবনে ভুল এড়াতে যুব সমাজকে লোকমান্য বাল গঙ্গাধর তিলকের বিখ্যাত গ্রন্থ ‘গীতা রহস্য’ পড়ার…

ByByNews Desk Aug 1, 2026

কুলগাম জঙ্গি হামলায় নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা ওমর আবদুল্লার

শ্রীনগর, ১ আগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের কুলগামে জঙ্গি হামলায় নিহত দুই শ্রমিকের পরিবারকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top