News Flash

  • Home
  • খেলা
  • বুন্ডেসলিগা: হলান্ডের রেকর্ড ভাঙলেন ইংলিশ তারকা হ্যারি কেইন
Image

বুন্ডেসলিগা: হলান্ডের রেকর্ড ভাঙলেন ইংলিশ তারকা হ্যারি কেইন

মিউনিখ, ২ ফেব্রুয়ারি (হি.স.): দুর্বল হোলস্টেন কিলকে পেয়ে জ্বলে উঠলেন ইংলিশ স্ট্রাইকার কেইন। জোড়া গোল করলেন তিনি এবং ভাঙলেন হলান্ডের পুরোনো একটি রেকর্ড।

বুন্ডেসলিগায় শনিবার রাতে নিজের ৫০তম ম্যাচে এই মাইলফলক স্পর্শ করলেন কেইন। বিরতির আগে ও পরে হেডে গোল দুটি করেছেন তিনি। অন্য গোল দুটি করেছেন জামাল মুসিয়ালা ও সের্গে জিনাব্রি। হোলস্টেন কিলের হয়ে গোল ৩টি করেন ফিন পোরাথ ও স্টিফেন (২)। ম্যাচটি ৪-৩ গোলে জেতে বায়ার্ন।

জার্মানির লিগে কোনও খেলোয়াড়ের প্রথম ৫০ ম্যাচে সবচেয়ে বেশি গোলের রেকর্ড এখন কেইনের, তিনি করলেন ৫৫টি। বরুশিয়া ডর্টমুন্ডে আড়াই মরসুম খেলা নরওয়ের তারকা হলান্ড বুন্ডেসলিগায় প্রথম ৫০ ম্যাচে গোল করেছিলেন ৫০টি।

এই জয়ে লিগ শিরোপা পুনরুদ্ধারের অভিযানে টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করল বায়ার্ন। ২০ ম্যাচে ৫১ পয়েন্ট তাদের। ৪২ পয়েন্ট নিয়ে দুইয়ে ১৯ ম্যাচ খেলা বায়ার লেভারকুজেন।

Releated Posts

মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…

ByByNews Desk Jun 14, 2026

ভোপালে ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা উদ্যোগ পর্যালোচনা করলেন ধর্মেন্দ্র প্রধান

ভোপাল, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার ভোপাল সফরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব-এর সঙ্গে সাক্ষাৎ করে…

ByByNews Desk Jun 13, 2026

বালোগুনের জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু আমেরিকার

ক্যালিফোর্নিয়া, ১৩ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ডি-র ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ৪-২ গোলে হারাল…

ByByNews Desk Jun 13, 2026

মহিলা টি-২০ বিশ্বকাপ: ভারতের প্রথম একাদশে রেণুকা-ক্রান্তি-অরুন্ধতীকেই চান অঞ্জুম চোপড়া

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ২০২৬ আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপে ভারতের প্রথম একাদশে পেস আক্রমণের মূল ভরসা হিসেবে ক্রান্তি…

ByByTaniya Chakraborty Jun 12, 2026
Scroll to Top