News Flash

  • Home
  • Budget 2025
  • নির্মলাকে মিষ্টি মুখ করালেন রাষ্ট্রপতি, ট্যাব নিয়ে পৌঁছলেন সংসদে
Image

নির্মলাকে মিষ্টি মুখ করালেন রাষ্ট্রপতি, ট্যাব নিয়ে পৌঁছলেন সংসদে

নয়াদিল্লি, ১ ফেব্রুয়ারি (হি.স.): কেন্দ্রীয় বাজেট পেশের আগে রাষ্ট্রপতি ভবনে গিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। দই ও চিনি দিয়ে নির্মলাকে মিষ্টি মুখ করিয়েছেন রাষ্ট্রপতি। শনিবার সকালে নিজ বাসভবন থেকে বেরিয়ে সর্বপ্রথম নর্থ ব্লকে অর্থ মন্ত্রকে যান নির্মলা সীতারমন।

সেখান থেকে পৌঁছে যান রাষ্ট্রপতি ভবনে। প্রথা অনুযায়ী দেখা করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে। সঙ্গে ছিলেন কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী-সহ অর্থ মন্ত্রকের শীর্ষ কর্তারা। চিরাচরিত বই-খাতার পরিবর্ত হিসাবে এবারও নির্মলার হাতে ছিল ট্যাব। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন মধুবনী শিল্পের প্রতি শ্রদ্ধা এবং পদ্ম পুরস্কারপ্রাপ্ত দুলারি দেবীর দক্ষতার প্রতি কুর্নিশ জানিয়ে এদিন শাড়ি পরেন। রাষ্ট্রপতি ভবন থেকে নির্মলা পৌঁছে যান সংসদে। সেখানে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে বাজেট অনুমোদন করা হয়।

Releated Posts

‘বন্দে মাতরম’ হিন্দু দেবদেবীর উপাসনা নয়, ভারতমাতার বন্দনা: বাবা রামদেব

হরিদ্বার, ২৩ আগস্ট (আইএএনএস): ‘বন্দে মাতরম’-এর পূর্ণাঙ্গ সংস্করণ গাওয়া নিয়ে বিতর্কের মধ্যেই রবিবার যোগগুরু বাবা রামদেব দাবি করলেন,…

ByByNews Desk Aug 23, 2026

বিহারে নদীর জল বাড়ায় রাঘোপুরে ভাঙনপ্রবণ এলাকা পরিদর্শন তেজস্বী যাদবের

পাটনা, ২৩ আগস্ট (আইএএনএস): গঙ্গার জলস্তর বাড়তে থাকায় বিহারের রাঘোপুর বিধানসভা কেন্দ্রের ভাঙনপ্রবণ এলাকা ও বন্যাকবলিত কিছু অঞ্চল…

ByByNews Desk Aug 23, 2026

পাঞ্জাবে অস্ত্র পাচার চক্রের পর্দাফাঁস, উদ্ধার ১০টি অত্যাধুনিক পিস্তল

চণ্ডীগড়, ২৩ আগস্ট (আইএএনএস): পাঞ্জাবে একটি বেআইনি অস্ত্র পাচার চক্রের পর্দাফাঁস করেছে কাউন্টার ইন্টেলিজেন্স (সিআই) অমৃতসর। এই ঘটনায়…

ByByNews Desk Aug 23, 2026

পশ্চিমবঙ্গে আরও বিনিয়োগের আশ্বাস দিয়েছেন রাজনাথ সিং: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

কলকাতা, ২৩ আগস্ট (আইএএনএস): আগামী দিনে পশ্চিমবঙ্গে আরও বিনিয়োগ করা হবে বলে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং তাঁকে আশ্বাস দিয়েছেন…

ByByNews Desk Aug 23, 2026
Scroll to Top