News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • ৩৮-তম ন্যাশনাল গেমসে ট্রায়াথলন-এর পুরুষ বিভাগে স্বর্ণ ও রৌপ্যপদক জয় মণিপুরের
Image

৩৮-তম ন্যাশনাল গেমসে ট্রায়াথলন-এর পুরুষ বিভাগে স্বর্ণ ও রৌপ্যপদক জয় মণিপুরের

ইমফল, ২৭ জানুয়ারি (হি.স.) : দেরাদুনে চলমান ৩৮-তম ন্যাশনাল গেমসে ট্রায়াথলন পুরুষদের ব্যক্তিগত বিভাগে প্ৰথম স্বর্ণপদক জয় করেছেন মণিপুরের সারুংবাম আথৌবা মেইতেই। এর আগে মহারাষ্ট্রের ডলি দেবীদাস পাটিল মহিলাদের সংশ্লিষ্ট ইভেন্টে স্বৰ্ণপদক লাভ করেছিলেন। সারুংবাম আথৌবা ছাড়া আরেক মণিপুরি খেলোয়াড় তেলহেইবা সোরাম পুরুষ ইভেন্টে রৌপ্যপদক জিতেছেন।

গতকাল ২৬ জানুয়ারি ৩৮-তম ন্যাশনাল গেমসে ১৮ বছরের সারুংবাম আথৌবা মেইতেই পুরুষদের ব্যক্তিগত ট্রায়াথলন শিরোপা জিতেছেন। অসাধারণ দৃঢ়তা এবং পারদর্শিতা প্রদর্শন করে ১:০১:০১ সেকেন্ডে গোলপাড়ের মানসখণ্ড তারান্টালে দৌড় শেষ করেন অথৌবা। তাঁর পারফরম্যান্সের মধ্যে ০৯:৫৫ মিনিটের সাঁতার, ৩১:৫৩ মিনিটের বাইক সেগমেন্ট এবং ১৮:০৯ মিনিটের দৌড় অন্তর্ভুক্ত ছিল। সামগ্রিকভাবে তিনি সাঁতারে দ্বিতীয়, বাইক চালানোয় প্রথম এবং দৌড়ে চতুর্থ হয়ে তিনটি বিভাগেই ধারাবাহিকতা প্রদর্শন করেন।

স্বর্ণপদক লাভ করে অথৌবা বলেন, ‘আমি খুশি, কিন্তু কেন জানি না, খুব বেশি খুশি নই। আমি শুধু অনুশীলন চালিয়ে যেতে চাই এবং আরও ভাল হওয়ার জন্য আরও বেশি করে টুর্নামেন্ট খেলতে চাই। কারণ আমার বয়স এখন মাত্র ১৮ বছর।’

এদিকে একটি দৃঢ় প্রতিদ্বন্দ্বিতা করে রৌপ্য বিজয়ী তেলহেইবা ০১:০২:১০ সেকেন্ডের সামগ্রিক সময়ে তাঁর ইভেন্ট শেষ করেন। মহারাষ্ট্রের পার্থ শচীন মিরাজ প্রশংসনীয় ধৈর্য এবং কৌশলগত বুদ্ধি প্রদর্শন করে ০১:০১:১৪ সেকেন্ডে রেস সম্পূর্ণ করে ব্রোঞ্জ নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আনুষ্ঠানিক উদ্বোধনের দুদিন আগে দেরাদুনে শুরু হয়ে যায় ৩৮-তম ন্যাশনাল গেমস। গেমসে ট্রায়াথলন, সাঁতার, বাই-সাইকেল, বিভিন্ন দূরত্বে দৌড়ের সমন্বয়ে একটি বহু-ক্রীড়া দৌড় প্রতিযোগিতা চলছে।

Releated Posts

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

অসমের পরবর্তী উন্নয়নের ভিত্তি হবে যোগাযোগ ব্যবস্থা: হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের পরবর্তী উন্নয়ন পর্বের ভিত্তি হিসেবে যোগাযোগ ব্যবস্থাকে গড়ে তোলা হচ্ছে বলে জানালেন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026

অসমে জ্বালানি খাতে বড় বিনিয়োগের সম্ভাবনা, ৮০ হাজার কোটি টাকা বিনিয়োগে তৈরি হবে ৪০ হাজার কর্মসংস্থান: হিমন্ত

গুয়াহাটি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের পরবর্তী পর্যায়ের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে জ্বালানি খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে জানালেন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026

দেশে ১৩,১৮৬টি নতুন এমবিবিএস আসন অনুমোদন, চিকিৎসাশিক্ষা সম্প্রসারণকে স্বাগত অসমের মুখ্যমন্ত্রীর

গুয়াহাটি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দেশে আরও ১৩,১৮৬টি এমবিবিএস আসন অনুমোদনের সিদ্ধান্তকে স্বাগত জানালেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। ন্যাশনাল…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top