News Flash

  • Home
  • খেলা
  • রঞ্জি ট্রফি ২০২৪-২৫ : শুভমান গিল কর্ণাটকের বিরুদ্ধে ১৪তম প্রথম শ্রেণীর সেঞ্চুরি করলেন
Image

রঞ্জি ট্রফি ২০২৪-২৫ : শুভমান গিল কর্ণাটকের বিরুদ্ধে ১৪তম প্রথম শ্রেণীর সেঞ্চুরি করলেন

চিন্নাস্বামী, ২৫ জানুয়ারি (হি.স.) : রঞ্জি ট্রফি ম্যাচে শনিবার কর্ণাটকের বিরুদ্ধে পঞ্জাবের হয়ে শুভমান গিল তাঁর ১৪তম প্রথম শ্রেণীর সেঞ্চুরিটি করলেন। গিল ১৫৯ ডেলিভারিতে ১৪টি চার ও ৩টি ৬ -এর সাহায্যে ১৭২ বলে ১০২ রান করেন। প্রথম ইনিংসে মাত্র ৪ রান করেছিলেন গিল। ৫ বছরেরও বেশি সময় পার করার পর রঞ্জি ট্রফিতে পঞ্জাবের হয়ে এটি ছিল গিলের প্রথম সেঞ্চুরি, বিদর্ভের বিরুদ্ধে তাঁর আগের সেঞ্চুরি ডিসেম্বর ২০১৯-এ এসেছিল।

পঞ্জাব প্রথম ইনিংসে ৪২০ রানে পিছিয়ে থাকার পর একমাত্র শুভমান গিল একাকী লড়াই করেছেন দ্বিতীয় ইনিংসে। পঞ্জাব ব্যাটারের পরবর্তী সেরা স্কোরটি ছিল মায়াঙ্ক মার্কন্ডের ২৭ রান। ক্যাপ্টেন গিল সেঞ্চুরি করেও পঞ্জাবের ইনিংস হার বাঁচাতে পারেননি। পঞ্জাব ম্যাচ হারে এক ইনিংস ও ২০৭ রানে।

Releated Posts

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026
Scroll to Top