News Flash

Image

অ্যাডভান্টেজ আসাম ২.০ : মুখ্যমন্ত্রীর সফল সফর দক্ষিণ কোরিয়া এবং জাপান

গুয়াহাটি, ২৫ জানুয়ারি (হি.স.) : অ্যাডভান্টেজ আসাম ২.০-এ বিনিয়োগকারীদের টানতে দক্ষিণ কোরিয়া এবং জাপান সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্ৰী ড. হিমন্তবিশ্ব শৰ্মা। তাঁর সফর সর্বৈব সফল হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্ৰী ড. হিমন্তবিশ্ব শৰ্মা তাঁর অফিশিয়াল এক্স হ্যান্ডলে এ খবর শেয়ার করে জানান, ‘অ্যাডভান্টেজ আসাম ২.০ সম্মেলনের মাত্ৰ এক মাস বাকি৷ পরিকাঠামো এবং বিনিয়োগ সম্মেলন থেকে রাজ্যকে সৰ্বাধিক লাভবান নিশ্চিত করতে আমরা যথাসম্ভব সব ধরনের প্ৰয়াস করছি।’

তিনি লিখেছেন, ‘দক্ষিণ কোরিয়া এবং জাপানের বিভিন্ন প্রথমসারির ব্যবসায়ী নেতৃত্বের সঙ্গে ফলপ্ৰসূ আলোচনাচক্রে বসেছিলাম। ফলস্বরূপ, উদ্দেশ্য রূপায়ণে অসমকে নবরূপে সমৃদ্ধ করবে বলে আমার দৃঢ় বিশ্বাস।’ তিনি জানান, দুটি দেশ সফরকালে ২০০-এ বেশি কোম্পানির নেতৃবৃন্দকে আমন্ত্ৰণ জানানো হয়েছে, ৪১টি পৃথক পৃথক বৈঠকে অধ্যক্ষতা, পাঁচ সরকারি প্ৰতিনিধির সঙ্গে সাক্ষাৎ, তিনটি ঔদ্যোগিক পরিসর পরিদর্শন এবং তিনটি রোড শো করেছেন। যার ফলে অসমে বিনিয়োগ সম্ভাবনার প্ৰসার হবে, এটা নিশ্চিত, বলেছেন মুখ্যমন্ত্রী।

Releated Posts

নভেম্বর থেকে প্রতিদিন ৪ কোটি ৮০ লক্ষ সেমিকন্ডাক্টর চিপ রপ্তানি করবে অসম: মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা

নয়াদিল্লি/গুয়াহাটি, ২২ জুন : গত সাত-আট বছর ধরে অসমের অর্থনীতি ধারাবাহিকভাবে ১২-১৩ শতাংশ হারে বৃদ্ধি পাচ্ছে, যা জাতীয়…

ByByNews Desk Jun 22, 2026

৪ আগস্ট থেকে গুয়াহাটি-দুবাই ও আবুধাবি সরাসরি বিমান পরিষেবা চালু করবে এয়ার ইন্ডিয়া: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২২ জুন : আগামী ৪ আগস্ট থেকে গুয়াহাটি থেকে দুবাই এবং আবুধাবির উদ্দেশ্যে সরাসরি বিমান পরিষেবা চালু…

ByByNews Desk Jun 22, 2026

‘অসমে তৈরি, বিশ্বজুড়ে সমাদৃত’: রাজ্যের পণ্যের বিশ্বব্যাপী সাফল্য তুলে ধরলেন হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২২ জুন (আইএএনএস): অসমে উৎপাদিত বিভিন্ন পণ্য এখন বিশ্বের নানা প্রান্তে পৌঁছে যাচ্ছে এবং আন্তর্জাতিক বাজারে ক্রমশ…

ByByNews Desk Jun 22, 2026

আজ থেকে শুরু অম্বুবাচী মেলা, কামাখ্যা মন্দিরে ভিড় জমাবেন ৮ লক্ষেরও বেশি ভক্ত

গুয়াহাটি, ২২ জুন : আজ, সোমবার থেকে শুরু হচ্ছে পূর্ব ভারতের অন্যতম বৃহৎ ও গুরুত্বপূর্ণ ধর্মীয় সমাবেশ অম্বুবাচী…

ByByNews Desk Jun 22, 2026
Scroll to Top