News Flash

  • Home
  • বিনোদন
  • হামলার ঘটনায় পুলিশকে বয়ান সইফের, বিবৃতি রেকর্ড করালেন অভিনেতা
Image

হামলার ঘটনায় পুলিশকে বয়ান সইফের, বিবৃতি রেকর্ড করালেন অভিনেতা

মুম্বই, ২৪ জানুয়ারি (হি.স.): হামলার দিন ঠিক কী হয়েছিল, কীভাবে আঘাত পেলেন, সেই সমস্ত বিষয়ে মুম্বই পুলিশকে জানালেন অভিনেতা সইফ আলি খান। সইফ পুলিশকে জানিয়েছেন, হামলার সময় স্ত্রী করিনা এবং দুই সন্তান তৈমুর এবং জেহ, বাড়িতেই ছিল। হামলার দিন ঠিক কী হয়েছিল, তা বিশদে পুলিশকে জানিয়েছেন সইফ।

মুম্বই পুলিশকে দেওয়া বয়ানে সইফ জানিয়েছেন, সেদিন স্ত্রী করিনার সঙ্গে ঘরেই ছিলেন তিনি। আচমকা বাইরে থেকে পরিচারিকা এলিমা ফিলিপসের চিৎকার শুনতে পান। এলিমা করিনাদের ছোট সন্তান জেহ-র দেখাশোনা করেন। জেহ রাতে তাঁর সঙ্গেই ঘুমিয়েছিল। এলিমার চিৎকার শুনে সইফ এবং করিনা ছুটে যান এলিমার ঘরে। দেখতে পান দুষ্কৃতীর সঙ্গে কথা কাটাকাটি চলছে এলিমার। সইফ দুষ্কৃতীকে নিরস্ত করার চেষ্টা করলে তাঁদের মধ্যে হাতাহাতি শুরু হয়।

উল্লেখ্য, নিজের বাড়িতেই দুষ্কৃতীর ছুরির আঘাতে জখম হয়েছিলেন সইফ। মেরুদণ্ডের নিচে ছুরির একাংশ গেঁথে গিয়েছিল। আঘাত লেগেছিল হাতে ও শরীরের অন্যান্য জায়গায়। লীলাবতী হাসপাতালে জটিল অস্ত্রোপচার হয় তাঁর। এখন সইফ সুস্থ আছেন এবং বাড়িতে ফিরেছেন।

Releated Posts

বিবাহবিচ্ছেদের মামলা প্রত্যাহার করলেন মুখ্যমন্ত্রী বিজয়ের স্ত্রী সঙ্গীতা, আইনি লড়াইয়ের ইতি

চেন্নাই, ৭ আগস্ট(আইএএনএস): নাটকীয় মোড় নিল তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী, অভিনেতা-থেকে-রাজনীতিক হওয়া বিজয় এবং তাঁর স্ত্রী সঙ্গীতার বৈবাহিক সম্পর্কের আইনি…

ByBySandeep Biswas Aug 7, 2026

কলকাতার হাসপাতালে অসুস্থ মিঠুন চক্রবর্তীকে দেখতে গেলেন বাংলার মুখ্যমন্ত্রী অধিকারী

কলকাতা, ৭ আগস্ট (আইএএনএস): কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি অভিনেতা-রাজনীতিক ও বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীর সঙ্গে শুক্রবার দেখা…

ByByTaniya Chakraborty Aug 7, 2026

‘মহাভারত’-এর সহ-অভিনেতা প্রদীপ রাওয়াতকে স্মরণ সুরেন্দ্র পালের, বললেন— ‘অশ্বত্থামা হিসেবে তিনি ছিলেন অনন্য’

মুম্বই, ৫ আগস্ট (আইএএনএস): প্রয়াত অভিনেতা প্রদীপ রাম সিং রাওয়াতকে আবেগঘন শ্রদ্ধা জানালেন বর্ষীয়ান অভিনেতা সুরেন্দ্র পাল সিং।…

ByByNews Desk Aug 5, 2026

অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ অনুপম খেরের, দেশ-সমাজ-সিনেমা নিয়ে দীর্ঘ আলোচনা

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): প্রবীণ অভিনেতা অনুপম খের মঙ্গলবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সরকারি বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করেন।…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top