News Flash

Image

লক্ষাধিক টাকার গাঁজা সহ আটক এক

আগরতলা, ২২ জানুয়ারি : গাঁজা সহ এক ব্যক্তিকে আটক করল পুলিশ। জানা গেছে  এয়ারপোর্ট থানার অন্তর্গত  নারায়নপুর সীমান্ত এলাকায়  যানবাহন চেকিংয়ের সময় এই সাফল্য আসে।

এয়ারপোর্ট থানাধীন নারায়নপুর বর্ডার রোডের চেকিংয়ের সময় গাঁজা সহ এক ব্যক্তিকে আটক করে পুলিশ। জানা গেছে গতকাল এয়ারপোর্ট থানার পুলিশ নারায়নপুর সীমান্ত এলাকার সড়কে যানবাহন চেকিংয়ের সময় টিআর-০১-ই-২০২৪ নম্বরের অটোটি আটক করে। এবং তাতে তল্লাশি  চালিয়ে  উদ্ধার করা  হয় ১৬ কেজি শুকনো গাঁজা। যার বাজার মূল্য আনুমানিক ১ লাখ টাকা হবে। গাঁজা সহ আটক হওয়া নেশা কারবারির নাম  লানু সরকার। তার বিরুদ্ধে এনডিপিএস আইন অনুযায়ী নির্দিষ্ট ধারায় মামলা নিয়ে বুধবার ২ দিনের পুলিশ রিমান্ড এর আবেদন করে আদালতে প্রেরণ করা হয়।

Releated Posts

বিশালগড়ের মাদ্রাসা থেকে নিখোঁজ তিন ছাত্র, আগরতলা রেলস্টেশন থেকে উদ্ধার

বিশালগড়, ২২ সেপ্টেম্বর: বিশালগড় হাই মাদ্রাসা, করইমুড়া থেকে তিন ছাত্র নিখোঁজ হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়াল। সোমবার সকালে মাদ্রাসা…

ByByReshmi Debnath Sep 22, 2026

দিনদুপুরে তালা ভেঙে বাড়িতে চুরি, নগদ ২ লক্ষ টাকা ও স্বর্ণালংকার উধাও

আগরতলা, ২২ সেপ্টেম্বর: দিনদুপুরে বাড়ির তালা ভেঙে নগদ প্রায় ২ লক্ষ টাকা ও স্বর্ণালংকার চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে…

ByByReshmi Debnath Sep 22, 2026

ধর্মনগরের উন্নয়ন নিয়ে প্রকল্পের বরাদ্দ, অগ্রগতি ও সময়সীমা প্রকাশের দাবি কংগ্রেসের

ধর্মনগর, ২২ সেপ্টেম্বর: ধর্মনগরের উন্নয়ন নিয়ে বিধায়ক জহর চক্রবর্তীর সাম্প্রতিক সাংবাদিক সম্মেলনের পর এবার পাল্টা সাংবাদিক সম্মেলন করল…

ByByReshmi Debnath Sep 22, 2026

ইয়াবা ট্যাবলেটসহ আটক ধনপুরের দুই যুবক

আগরতলা, ২২ সেপ্টেম্বর: ইয়াবা ট্যাবলেটসহ বিএসএফের হাতে আটক হলেন ধনপুরের চিরঞ্জিত শীল ওরফে গেদু এবং তাঁর সহযোগী ইয়াসিন…

ByByReshmi Debnath Sep 22, 2026
Scroll to Top