News Flash

  • Home
  • দেশ
  • নবান্ন-র কাছে ঐক্যমঞ্চর ধর্নার অনুমতি হাইকোর্টের
Image

নবান্ন-র কাছে ঐক্যমঞ্চর ধর্নার অনুমতি হাইকোর্টের

কলকাতা, ২১ জানুয়ারি (হি.স.): ২৩ জানুয়ারি গ্রুপ ডি ঐক্যমঞ্চের ধর্নার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। তবে মঙ্গলবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষ শর্ত দিয়ে এও জানিয়ে দেন, মন্দিরতলা বাসস্ট্যান্ডের সামনের ওই ধর্না সমাবেশে ৩০০ জনের বেশি অংশগ্রহণ করতে পারবেন না।

নিজেদের দাবি নিয়ে মুখ্যসচিবের সঙ্গে দেখা করেও কাজ না হওয়ায় নবান্নের সামনে ধর্নায় বসার সিদ্ধান্ত নেয় গ্রুপ ডি ঐক্য মঞ্চের সদস্যরা। ২৩ ও ২৪ জানুয়ারি নবান্ন বাস স্ট্যান্ডে পুলিশ তাদের ধর্নার অনুমতি না দেওয়ায় হাইকোর্টের দ্বারস্থ হয় মঞ্চ।

মঞ্চের তরফে মামলা দায়ের করার অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল। মামলা দায়েরের অনুমতি দেন বিচারপতি। সেই মামলার শুনানিতেই মঙ্গলবার ঐক্যমঞ্চকে ধর্নায় বসার অনুমতি দিল উচ্চ আদালত। বিচারপতি ঘোষ জানান, সমাবেশে ৩০০ জনের বেশি থাকতে পারবেন না।

প্রসঙ্গত, দীর্ঘ সময় ধরে সরকারি কর্মচারীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চের লড়াই চলছে। ৩৯ শতাংশ বকেয়া ডিএ ও সরকারি বিভিন্ন ক্ষেত্রে শূন্যপদে নিয়োগের দাবিতে সোচ্চার হয়েছে তারা। বকেয়া ডিএ ও শূন্যপদে নিয়োগের দাবিকে সামনে রেখে রাস্তায় নামার হুঁশিয়ারি দিয়েছিল ঐক্যমঞ্চ।

Releated Posts

যন্তর মন্তরের পর বিজেপি ব্যাকফুটে’: সিপিআই(এম) সাধারণ সম্পাদক এম এ বেবি

নয়াদিল্লি, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): যন্তর মন্তরে ছাত্রদের আন্দোলনের পর বিজেপি ‘ব্যাকফুটে’ চলে গিয়েছে বলে দাবি করলেন সিপিআই(এম)-এর সাধারণ…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

শ্রীনগর বিমানবন্দরে পার্কিংয়ের সময় ভিডিজিএস পোলে ধাক্কা ইন্ডিগো বিমানের, নিরাপদ যাত্রী-ক্রু

শ্রীনগর, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): শ্রীনগর বিমানবন্দরে পার্কিংয়ের সময় ভিজ্যুয়াল ডকিং গাইডেন্স সিস্টেম-এর ডিসপ্লে ইউনিট ও সংশ্লিষ্ট লেজার বা…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

২০২৭-এ চালু হতে পারে ভারত এনসিএপি ২.০, নিরাপদ চালকদের পুরস্কার ও নিয়মভঙ্গকারীদের লাইসেন্স বাতিলের ভাবনা: গডকরি

নয়াদিল্লি, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): দেশের সড়ক নিরাপত্তা আরও জোরদার করতে ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির রেজিস্ট্রেশনের ক্ষেত্রে গ্রেডেড পয়েন্ট…

ByByNews Desk Sep 3, 2026

আসন্ন বাণিজ্য চুক্তির ফলে বিশ্ব বাণিজ্যের ৭৫ শতাংশে প্রতিযোগীদের তুলনায় কম শুল্কে প্রবেশাধিকার পাবে ভারত: পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): আসন্ন মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) এবং বিভিন্ন দেশের বাজারে প্রবেশাধিকার আরও গভীর করার উদ্যোগের…

ByByNews Desk Sep 3, 2026
Scroll to Top