News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সীমান্ত এলাকা থেকে চুরি যাওয়া বাইক উদ্ধার
Image

সীমান্ত এলাকা থেকে চুরি যাওয়া বাইক উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জানুয়ারি:
চুরি হয়ে যাওয়া একটি মোটরবাইক যাত্রাপুর থানার পুলিশ উদ্ধার করে মালিকের হাতে তুলে দিল রবিবার।
বাইকটি পেয়ে মালিক অত্যন্ত খুশি।

ঘটনার বিবরনে জানা যায়,  বাইকের মালিক মৃতজিত দাস(২৮), বাড়ি সোনামুড়া মহকুমার অন্তর্গত নলছড় বিধানসভা এলাকার জুমেরঢেবা পঞ্চায়েত এলাকায়।
গত ১১ই জানুয়ারি , বাইকটি বৈরাগী বাজারে তালা দিয়ে রেখে সে আগরতলা গিয়েছিল। আগরতলা থেকে এসে দেখে বাইক নেই। অনেক জিজ্ঞাসাবাদ করার পরও বাইক না পাওয়ায় সঙ্গে সঙ্গে মেলাঘর থানায় এসে লিখিত অভিযোগ করে।

মেলাঘর থানার পুলিশ বিভিন্ন থানায় বিষয়টি জানিয়ে দেয়। এই মোতাবেক যাত্রাপুর থানায় ও সীমান্ত এলাকায় বিএসএফকে এই বিষয়ে জানানো হয়। ১৬ই জানুয়ারি, যাত্রাপুর থানার সীমান্ত এলাকার নিউ নিদয়া বিএসএফ ক্যাম্পের জওয়ানরা দুর্লভপুর গ্রামের একেবারে সীমান্ত কাঁটাতারের পাশেই দেখতে পায়, একটি বাইক মালিক বিহীন। তখনই সঙ্গে সঙ্গে যাত্রাপুর থানায় পুলিশকে খবর পাঠায়।

খবর পেয়ে তড়িঘড়ি ছুটে যায় যাত্রাপুর থানার সাবইন্সপেক্টর শুভঙ্কর সাহা ও অজয় বরণ সাহা সহ অন্যান্য পুলিশ এবং টিএসআর জওয়ান। দুর্লভপুর গ্রামে গিয়ে বিএসএফের কাছ থেকে বাইকটি নিয়ে আসে যাত্রাপুর থানায়।

তারপর মেলাঘর থানায় খবর পাঠায় যাত্রাপুর থানার পুলিশ। মেলাঘর থানা থেকে চুরি হওয়া বাইকের মালিককে খবর পাঠানো হয়। সেইমতো রবিবার বিকেলে বাইকের মালিকসহ অন্যান্য চার-পাঁচজন লোক এসে কাগজপত্র পুলিশকে দেখানো হয়। পুলিশ নিশ্চিত হয় যে এটাই চুরি হওয়া বাইক। তখনই বাইকের মালিক মৃতজিত দাসের হাতে বাইকটি তুলে দেওয়া হয়।

Releated Posts

জাতীয় সড়কের বেহাল দশা নিয়ে এনএইচআইডিসিএল-এর জবাব দাবি, পশ্চিম ত্রিপুরায় সিপিআই(এম)-এর গণবিক্ষোভ

আগরতলা, ৬ আগস্ট: ত্রিপুরার বিভিন্ন জাতীয় সড়কের বেহাল অবস্থা এবং দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ার প্রতিবাদে বৃহস্পতিবার পশ্চিম…

ByByReshmi Debnath Aug 6, 2026

এসআইআর ইস্যুতে রাজ্য নির্বাচন কমিশনের সিইও-র কাছে আইপিএফটির ডেপুটেশন, একাধিক প্রস্তাব পেশ

আগরতলা, ৬ আগস্ট: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া নিয়ে নিজেদের মতামত ও প্রস্তাব তুলে ধরতে বৃহস্পতিবার রাজ্য নির্বাচন…

ByByReshmi Debnath Aug 6, 2026

এজিএমসি ছাত্রী হোস্টেলে চুরির ঘটনায় নিরাপত্তা জোরদারের দাবি, অধ্যক্ষের কাছে ডেপুটেশন এসএফআই-টিএসইউর

আগরতলা, ৬ আগস্ট: আগরতলা সরকারি মেডিক্যাল কলেজ (এজিএমসি)-এর ছাত্রী হোস্টেলে সম্প্রতি ঘটে যাওয়া চুরির ঘটনাকে কেন্দ্র করে নিরাপত্তা…

ByByReshmi Debnath Aug 6, 2026

ধর্মনগর জেলা হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসায় গাফিলতির অভিযোগ; অস্বীকার চিকিৎসকের

ধর্মনগর, ৬ আগস্ট: উত্তর ত্রিপুরার ধর্মনগর জেলা হাসপাতালে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে বৃহস্পতিবার উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।…

ByByReshmi Debnath Aug 6, 2026
Scroll to Top