News Flash

  • Home
  • দেশ
  • ভারত সর্বদা উন্মুক্ত, নিরাপদ ও সমৃদ্ধ ইন্দো-প্যাসিফিক অঞ্চলকে সমর্থন করেছে : প্রধানমন্ত্রী
Image

ভারত সর্বদা উন্মুক্ত, নিরাপদ ও সমৃদ্ধ ইন্দো-প্যাসিফিক অঞ্চলকে সমর্থন করেছে : প্রধানমন্ত্রী

মুম্বই, ১৫ জানুয়ারি (হি.স.): ভারত সর্বদা উন্মুক্ত, নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও সমৃদ্ধ ইন্দো-প্যাসিফিক অঞ্চলকে সমর্থন করেছে। জোর দিয়ে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর কথায়, “এখন ভারত বিশ্বব্যাপী, বিশেষ করে গ্লোবাল সাউথে একটি নির্ভরযোগ্য ও দায়িত্বশীল অংশীদার হিসাবে স্বীকৃত। ভারত উন্নয়নের চেতনায় কাজ করে, সম্প্রসারণবাদে নয়।” বুধবার মুম্বইয়ের নৌসেনা বন্দরে আয়োজিত অনুষ্ঠানে আইএনএস সুরাট, আইএনএস নীলগিরি এবং আইএনএস ভাগশির নামে নৌবাহিনীর তিনটি যুদ্ধ জাহাজ নৌবাহিনীতে অন্তর্ভুক্ত করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

এরপর প্রধানমন্ত্রী বলেছেন, “এটা অত্যন্ত গর্বের বিষয় যে, তিনটি ফ্রন্টলাইন নৌ যুদ্ধজাহাজই ভারতে তৈরি। বর্তমান ভারত বিশ্বের একটি প্রধান সামুদ্রিক শক্তি হিসেবে আবির্ভূত হচ্ছে।” প্রধানমন্ত্রী আরও বলেছেন, “ভারতের সামুদ্রিক ঐতিহ্য, নৌবাহিনীর গৌরবময় ইতিহাস এবং আত্মনির্ভর ভারত অভিযানের জন্য আজ একটি খুব বড় দিন। ছত্রপতি শিবাজি মহারাজ ভারতীয় নৌবাহিনীকে নতুন শক্তি ও নতুন দৃষ্টি দিয়েছিলেন। এই প্রথমবার যখন একটি ডেস্ট্রয়ার, একটি ফ্রিগেট এবং একটি সাবমেরিন, তিনটিই একসঙ্গে অন্তর্ভুক্ত হল।”

Releated Posts

তিনটি ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহারে মমতা শিবিরের অধিকার বহাল রাখল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ২১ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের ‘মূল কিন্তু সংখ্যালঘু’ গোষ্ঠী হিসেবে চিহ্নিত প্রাক্তন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও…

ByByNews Desk Sep 21, 2026

পাঁচ পুরনো মামলায় গ্রেফতারি থেকে সুরক্ষা চেয়ে কলকাতা হাইকোর্টে নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী

কলকাতা, ২১ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিম মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী মিলন প্রধান ২০০৭ সালের আরও পাঁচটি পুরনো…

ByByNews Desk Sep 21, 2026

টিএমসি-র নাম ও প্রতীক ‘ফ্রিজ’ নিয়ে সুপ্রিম কোর্টে জরুরি শুনানির আর্জি মমতার

নয়াদিল্লি, ২১ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের (টিএমসি) নাম ও নির্বাচনী প্রতীক ব্যবহারে নির্বাচন কমিশনের অন্তর্বর্তী নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ জানিয়ে…

ByByNews Desk Sep 21, 2026

কর্মা-ধর্মা উৎসবের আগে বিহারের ভাগলপুরে জলে ডুবে ৬ শিশুর মৃত্যু

পাটনা, ২১ সেপ্টেম্বর (আইএএনএস): কর্মা-ধর্মা উৎসব উপলক্ষে স্নান করতে গিয়ে বিহারের ভাগলপুর জেলায় জলে ডুবে ছয় শিশুর মর্মান্তিক…

ByByNews Desk Sep 21, 2026
Scroll to Top