News Flash

  • Home
  • প্রধান খবর
  • শক্তি বাড়ল ভারতের, তিনটি রণতরী নৌবাহিনীতে অন্তর্ভুক্ত করলেন প্রধানমন্ত্রী
Image

শক্তি বাড়ল ভারতের, তিনটি রণতরী নৌবাহিনীতে অন্তর্ভুক্ত করলেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ১৫ জানুয়ারি (হি.স.): আরও শক্তি বাড়ল ভারতের। বুধবার তিনটি রণতরী নৌবাহিনীতে অন্তর্ভুক্ত করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার মুম্বইয়ের নৌসেনা বন্দরে আয়োজিত অনুষ্ঠানে আইএনএস সুরাট, আইএনএস নীলগিরি এবং আইএনএস ভাগশির নামে নৌবাহিনীর এই তিনটি যুদ্ধ জাহাজ নৌবাহিনীতে অন্তর্ভুক্ত করেছেন প্রধানমন্ত্রী মোদী। এই তিনটি যুদ্ধ জাহাজ অত্যাধুনিক বৈশিষ্ট্য যুক্ত। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, নৌবাহিনী প্রধান দীনেশ কুমার ত্রিপাঠি এবং মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস প্রমুখ।

নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠি বলেছেন, “আইএনএস সুরাট প্রজেক্ট ১৫ এ এবং ১৫ বি ডেস্ট্রয়ারের গৌরবময় ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যাচ্ছে। নীলগিরি হল প্রজেক্ট ১৭এ ফ্রিগেটের প্রথম জাহাজ এবং ভাগশির হল প্রোজেক্ট ৭৫-এর শেষ সাবমেরিন। এই তিনটির অন্তর্ভুক্তি ভারতীয় নৌবাহিনীর সক্ষমতা আরও শক্তিশালী এবং কার্যকর করবে।”

প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন, “আইএনএস সুরাট, আইএনএস নীলগিরি এবং আইএনএস ভাগশিরের ঐতিহাসিক কমিশনিং, কেবল ভারতীয় নৌবাহিনীর জন্যই নয়, ভারত মহাসাগর অঞ্চলে ভারতের ক্রমবর্ধমান শক্তিরও প্রমাণ। এখন আমরা বলতে পারি, অতীতে আটলান্টিক মহাসাগরের যে গুরুত্ব ছিল তা এখন ভারত মহাসাগরে স্থানান্তরিত হয়েছে।”

Releated Posts

রুশ তেল ক্রেতাদের উপর নতুন মার্কিন নিষেধাজ্ঞার আইন খতিয়ে দেখছে ভারত: পীযূষ গোয়াল

নয়াদিল্লি, ২১ সেপ্টেম্বর (আইএএনএস): রুশ তেল কেনা দেশগুলির উপর নতুন আইনের আওতায় মার্কিন যুক্তরাষ্ট্র যে শুল্ক আরোপ করতে…

ByByNews Desk Sep 21, 2026

এসএএপি দফতরে ওয়াইএসআরসিপির বিক্ষোভ ঘিরে উত্তেজনা, পাল্টা প্রতিবাদে শিক্ষকরা

বিজয়ওয়াড়া, ২১ সেপ্টেম্বর (আইএএনএস): অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ায় শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে শিক্ষা মন্ত্রী নারা লোকেশের পদত্যাগের দাবিতে ওয়াইএসআর…

ByByNews Desk Sep 21, 2026

জামুইয়ে দশম শ্রেণির ছাত্রীকে হেনস্থার ঘটনায় সরব রাহুল গান্ধী, ‘এই আচরণের অধিকার কে দিয়েছে?’

নয়াদিল্লি, ২১ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের জামুই জেলায় দুই দশম শ্রেণির পড়ুয়াকে হেনস্থা ও এক ছাত্রীকে যৌন নিগ্রহের অভিযোগের…

ByByNews Desk Sep 21, 2026

ভারত-নিউজিল্যান্ড এফটিএ ২০ অক্টোবর থেকে কার্যকর হবে: পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ২১ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) আগামী ২০ অক্টোবর থেকে কার্যকর হবে…

ByByNews Desk Sep 21, 2026
Scroll to Top