News Flash

  • Home
  • দেশ
  • শাহের মন্ত্রকের অনুমোদন পেল ইডি, কেজরি ও সিসোদিয়ার বিরুদ্ধে তদন্তে বাধা রইল না
Image

শাহের মন্ত্রকের অনুমোদন পেল ইডি, কেজরি ও সিসোদিয়ার বিরুদ্ধে তদন্তে বাধা রইল না

নয়াদিল্লি, ১৫ জানুয়ারি (হি.স.): আবগারি দুর্নীতি মামলায় দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির (এএপি) প্রধান অরবিন্দ কেজরিওয়াল ও দিল্লির প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়ার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চালিয়ে যেতে পারবে প্রবর্তন নির্দেশালয় (ইডি)। এ বিষয়ে মিলল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অনুমোদন।

দিন কয়েক আগেই দিল্লির উপরাজ্যপাল (লেফটেন্যান্ট গভর্নর) ভি কে সাক্সেনা এ ব্যাপারে অনুমোদন দিয়েছিলেন। এ বার অমিত শাহের মন্ত্রকের তরফে ইডি সেই অনুমোদন পেল। ফলে বিধানসভা নির্বাচনের আগে বিপদ বাড়ল এএপি প্রধান ও সিসোদিয়ার। কেজরি ও সিসোদিয়ার বিরুদ্ধে শাহের মন্ত্রকের অনুমোদন প্রসঙ্গে এএপি-র মুখপাত্র প্রিয়াঙ্কা কক্কর বলেছেন, “দেশের ইতিহাসে এটি প্রথম এমন মামলা হবে যেখানে আপনি অরবিন্দ কেজরিওয়াল এবং মনীশ সিসোদিয়াকে জেলে পাঠিয়েছেন। উভয়কেই ট্রায়াল কোর্ট এমনকি সুপ্রিম কোর্ট থেকে জামিন দেওয়া হয়েছে।”

Releated Posts

ঋণ ব্যবস্থাপনা ও শিল্প পুনরুজ্জীবনের প্রত্যাশায় আজ পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট

কলকাতা, ২২ জুন : পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট সোমবার বিধানসভায় পেশ করবেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাসগুপ্ত।…

ByByNews Desk Jun 22, 2026

কেরলে অঙ্গ পাচার চক্র: ৯টি স্থানে ইডির তল্লাশি, বাজেয়াপ্ত নথি, ফ্রিজ করা হল ব্যাঙ্ক অ্যাকাউন্ট

কোচি, ২১ জুন (আইএএনএস): কেরলে বেআইনি অঙ্গ পাচার চক্রের তদন্তে বড়সড় পদক্ষেপ করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। রাজ্যের বিভিন্ন…

ByByNews Desk Jun 21, 2026

উত্তরবঙ্গে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: দাঁড়িয়ে থাকা ট্রেলারের পিছনে বাসের ধাক্কা, নিহত ৪, আশঙ্কাজনক ১০

কলকাতা, ২১ জুন (আইএএনএস): উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত চার জনের মৃত্যু হয়েছে এবং গুরুতর আহত…

ByByNews Desk Jun 21, 2026

গ্রেট নিকোবর প্রকল্পের বিরোধিতার পেছনে ‘বাহ্যিক শক্তির’ মদত রয়েছে: কিরেন রিজিজু

শ্রী বিজয়া পুরম, ২১ জুন (আইএএনএস): কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু অভিযোগ করেছেন, প্রস্তাবিত গ্রেট নিকোবর অবকাঠামো প্রকল্পের বিরোধিতা…

ByByNews Desk Jun 21, 2026
Scroll to Top