News Flash

  • Home
  • বিনোদন
  • হৃদরোগে আক্রান্ত অভিনেতা টিকু তালসানিয়া, চিকিৎসাধীন হাসপাতালে
Image

হৃদরোগে আক্রান্ত অভিনেতা টিকু তালসানিয়া, চিকিৎসাধীন হাসপাতালে

মুম্বই, ১১ জানুয়ারি (হি.স.): হৃদরোগে আক্রান্ত বিশিষ্ট বলিউড অভিনেতা টিকু তালসানিয়া। শুক্রবার মধ্যরাতে হৃদরোগে আক্রান্ত হন বলিউডের এই জনপ্রিয় কৌতুক অভিনেতা। পরিবার সূত্রে খবর, ওই দিন একটি সিনেমা দেখার পর থেকেই অসুস্থ বোধ করতে থাকেন অভিনেতা। বমি করতে শুরু করেন। এরপরই তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালের আইসিউ-তে তাঁকে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, তাঁর অবস্থা সঙ্কটজনক।

প্রসঙ্গত, গুজরাটি থিয়েটার থেকেই অভিনয় শুরু করেন টিকু তালসানিয়া। এরপর বলিউডে পা। কমেডি চরিত্রে অভিনয় করেই দর্শকদের মন জয় করে নেন তিনি। রাজীব মেহরার ‘প্যায়ার কে দো পল’ ছবির মাধ্যমে বি-টাউনে যাত্রা শুরু করেন। এরপর ‘দিল হ্যায় কে মানতা নেহি’, ‘আন্দাজ আপনা আপনা’, ‘বোল রাধা বোল’, ‘হাম হ্যায় রাহি পেয়ার কে’, ‘কুলি নম্বর ১’, ‘জোড়ি নাম্বার ১’, ‘হাঙ্গামা’, ‘দেবদাস’, ‘বড়ে মিঞা ছোটে মিঞা’-এ কৌতুক চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জিতে নিয়েছিলেন অভিনেতা।

Releated Posts

দীপিকা-রণবীরের ঘরে এল দ্বিতীয় কন্যাসন্তান

মুম্বই, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): দ্বিতীয়বার কন্যাসন্তানের বাবা-মা হলেন বলিউড তারকা দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। ১৯ সেপ্টেম্বর তাঁদের…

ByBySandeep Biswas Sep 19, 2026

জুবিন গর্গের ২০০-রও বেশি বিরল গান ডিজিটাল আর্কাইভে সংরক্ষণ অসমের সঙ্গীতপ্রেমীর

গুয়াহাটি, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): প্রয়াত অসমিয়া গায়ক জুবিন গর্গের সঙ্গীতের ঐতিহ্য সংরক্ষণের উদ্যোগ নিয়েছেন অসমের নগাঁও জেলার কুয়ারিতলের…

ByBySandeep Biswas Sep 18, 2026

‘ডোন্ট বি শাই’-এর ট্রেলারে নতুন প্রজন্মের প্রেম, বন্ধুত্ব ও জীবনের টানাপোড়েন

মুম্বই, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): কুনাল রয় কাপুর, অনুরাগ বসু ও নেহা ধুপিয়াকে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে আসন্ন ইয়ং…

ByByNews Desk Sep 12, 2026

প্রথম ভারত সফরে গুয়াহাটিতে গোরিলাজ, ২০২৭-এর ৩১ জানুয়ারি হবে কনসার্ট: হিমন্ত

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি ব্রিটিশ ভার্চুয়াল ব্যান্ড গোরিলাজ প্রথমবারের মতো ভারত সফরে আসছে। আগামী ৩১ জানুয়ারি, ২০২৭…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top