News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কুমারঘাট DFO অফিসে রক্তদান শিবিরে বিধায়ক ভগবান চন্দ্র দাস
Image

কুমারঘাট DFO অফিসে রক্তদান শিবিরে বিধায়ক ভগবান চন্দ্র দাস

কুমারঘাট, ১১ জানুয়ারি : ‘রক্তদান মহৎ দান’ স্লোগানকে সামনে রেখে আজ ঊনকোটি জেলা বন আধিকারিক এর ব্যবস্থাপনায় কুমারঘাট DFO অফিসের কনফারেন্স হলে এক মেগা রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানের শুভ সূচনা করেন এলাকার বিধায়ক ভগবান চন্দ্র দাস।

এদিনের আয়োজিত রক্তদান শিবিরে বিধায়ক ভগবান চন্দ্র দাস ছাড়াও উপস্থিত ছিলেন ঊনকোটি জেলার জেলাশাসক ডি.কে চাকমা, ঊনকোটি জেলার বন আধিকারিক কৃষ্ণ গোপাল রায়,
কুমারঘাট মহকুমা শাসক এন.এস চাকমা, টিএফডিসি কুমারঘাট ডিভিশনাল ম্যানেজার নিশিত চক্রবর্তী, এসডিএফও কৈলাসহর এইচ রিয়াং, এসডিএফও কুমারঘাট অমিত দও সহ বনদপ্তরের অন্যান্য আধিকারিবৃন্দরা। অতিথিরা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আয়োজক কমিটির এই কর্মকর্তাদেরকে ধন্যবাদ জানিয়েছেন এবং তাদের এই উদ্যোগের প্রশংসা করেছেন। পাশাপাশি এই ধরনের সামাজিক কর্মকাণ্ডকে আগামী দিনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সকলের কাছে বার্তা রাখেন সম্মানিত অতিথিরা।

উদ্যোক্তারা জানিয়েছেন, ঊনকোটি জেলা বন আধিকারিক এর উদ্যোগে আয়োজিত এই রক্তদান শিবিরে ফ্রন্টলাইন ফরেস্ট স্টাফের মোট ৩০ জন রক্তদান করেছেন।

Releated Posts

বিশালগড়ের মাদ্রাসা থেকে নিখোঁজ তিন ছাত্র, আগরতলা রেলস্টেশন থেকে উদ্ধার

বিশালগড়, ২২ সেপ্টেম্বর: বিশালগড় হাই মাদ্রাসা, করইমুড়া থেকে তিন ছাত্র নিখোঁজ হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়াল। সোমবার সকালে মাদ্রাসা…

ByByReshmi Debnath Sep 22, 2026

দিনদুপুরে তালা ভেঙে বাড়িতে চুরি, নগদ ২ লক্ষ টাকা ও স্বর্ণালংকার উধাও

আগরতলা, ২২ সেপ্টেম্বর: দিনদুপুরে বাড়ির তালা ভেঙে নগদ প্রায় ২ লক্ষ টাকা ও স্বর্ণালংকার চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে…

ByByReshmi Debnath Sep 22, 2026

ধর্মনগরের উন্নয়ন নিয়ে প্রকল্পের বরাদ্দ, অগ্রগতি ও সময়সীমা প্রকাশের দাবি কংগ্রেসের

ধর্মনগর, ২২ সেপ্টেম্বর: ধর্মনগরের উন্নয়ন নিয়ে বিধায়ক জহর চক্রবর্তীর সাম্প্রতিক সাংবাদিক সম্মেলনের পর এবার পাল্টা সাংবাদিক সম্মেলন করল…

ByByReshmi Debnath Sep 22, 2026

ইয়াবা ট্যাবলেটসহ আটক ধনপুরের দুই যুবক

আগরতলা, ২২ সেপ্টেম্বর: ইয়াবা ট্যাবলেটসহ বিএসএফের হাতে আটক হলেন ধনপুরের চিরঞ্জিত শীল ওরফে গেদু এবং তাঁর সহযোগী ইয়াসিন…

ByByReshmi Debnath Sep 22, 2026
Scroll to Top