News Flash

Image

ই-রিক্সা উল্টে আহত মাদ্রাসার ৮ ছাত্র

আগরতলা, ১১ জানুয়ারি: শনিবার দুপুরে ই-রিক্সা উল্টে আহত হয়েছে  মাদ্রাসার ৮ ছাত্র। এই সড়ক দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে ধর্মনগর মহকুমার বটরসী এলাকায়। 

দমকলকর্মীরা জানিয়েছে, ধর্মনগর মহকুমার বটরসী এলাকা থেকে খবর আসে যে একটি ই-রিক্সা নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পতিত হয়েছে। সাথে সাথে  ঘটনাস্থলে ছুটে যায় দমকল কর্মীরা।   সেখানে গিয়ে কর্মীরা দেখতে পায় ইরিক্সায় থাকা ৮ জন মাদ্রাসার ছাত্র গুরুতর আহত অবস্থায় পড়ে আছে । সঙ্গে সঙ্গে ঘটনাস্থল থেকে ছাত্রদের উদ্ধার করে ধর্মনগরে জেলা হাসপাতালে নিয়ে আসে দমকল কর্মীরা। 

দুর্ঘটনাগ্রস্থ  ই- রিক্সা নম্বার হল টিআর০৫ইআর২১০৬ এবং আহত ছাত্ররা হল নাসিরউদ্দিন (২০), আলম উদ্দিন বয়স (১৪), আসাদুল রহমান (১৩), সেনাদ উদ্দিন( ১৫), সইবার রহমান (১৪), মাজান আলী বয়স ১১, রাহুল উদ্দিন বয়স ১২ এবং জুহাজিত উদ্দিন বয়স ২৩।বর্তমানে তাদের চিকিৎসা চলছে জেলা হাসপাতালে।

Releated Posts

বিশালগড়ের মাদ্রাসা থেকে নিখোঁজ তিন ছাত্র, আগরতলা রেলস্টেশন থেকে উদ্ধার

বিশালগড়, ২২ সেপ্টেম্বর: বিশালগড় হাই মাদ্রাসা, করইমুড়া থেকে তিন ছাত্র নিখোঁজ হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়াল। সোমবার সকালে মাদ্রাসা…

ByByReshmi Debnath Sep 22, 2026

দিনদুপুরে তালা ভেঙে বাড়িতে চুরি, নগদ ২ লক্ষ টাকা ও স্বর্ণালংকার উধাও

আগরতলা, ২২ সেপ্টেম্বর: দিনদুপুরে বাড়ির তালা ভেঙে নগদ প্রায় ২ লক্ষ টাকা ও স্বর্ণালংকার চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে…

ByByReshmi Debnath Sep 22, 2026

ধর্মনগরের উন্নয়ন নিয়ে প্রকল্পের বরাদ্দ, অগ্রগতি ও সময়সীমা প্রকাশের দাবি কংগ্রেসের

ধর্মনগর, ২২ সেপ্টেম্বর: ধর্মনগরের উন্নয়ন নিয়ে বিধায়ক জহর চক্রবর্তীর সাম্প্রতিক সাংবাদিক সম্মেলনের পর এবার পাল্টা সাংবাদিক সম্মেলন করল…

ByByReshmi Debnath Sep 22, 2026

ইয়াবা ট্যাবলেটসহ আটক ধনপুরের দুই যুবক

আগরতলা, ২২ সেপ্টেম্বর: ইয়াবা ট্যাবলেটসহ বিএসএফের হাতে আটক হলেন ধনপুরের চিরঞ্জিত শীল ওরফে গেদু এবং তাঁর সহযোগী ইয়াসিন…

ByByReshmi Debnath Sep 22, 2026
Scroll to Top