News Flash

  • Home
  • দেশ
  • রবিবার দিল্লিতে একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী
Image

রবিবার দিল্লিতে একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ৫ জানুয়ারি (হি.স.): রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লিতে ১২ হাজার ২০০ কোটি টাকারও বেশি একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। শাহিবাবাদ থেকে নিউ অশোকনগরের মধ্যে দিল্লি-গাজিয়াবাদ-মিরাট নমো ভারত করিডরের ১৩ কিলোমিটার অংশের তিনি এদিন সূচনা করবেন।

জানা গেছে, শাহিবাবাদ আরআরটিএস স্টেশন থেকে নিউ অশোকনগর আরআরটিএস স্টেশন পর্যন্ত নমো ভারত ট্রেনে চড়বেন তিনি। দিল্লি মেট্রোর চতুর্থ পর্যায়ে জনকপুরী এবং কৃষ্ণা পার্কের মধ্যে ২.৮ কিলোমিটার অংশেরও তিনি এদিন উদ্বোধন করবেন। মোট ব্যয় ১ হাজার ২০০ কোটি টাকা এই প্রকল্পের।

এছাড়াও প্রধানমন্ত্রী দিল্লি মেট্রোর চতুর্থ পর্যায়ের ২৬.৫ কিলোমিটার দীর্ঘ রিঠালা কুন্ডলী বিভাগের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এই প্রকল্পের মোট ব্যয় ৬ হাজার ২৩০ কোটি টাকা। এই করিডরটি দিল্লির রিঠালাকে হরিয়ানার নাথুপুরের সঙ্গে সংযুক্ত করবে। এছাড়াও দিল্লির রোহিনী কেন্দ্রীয় আয়ুর্বেদ গবেষণা প্রতিষ্ঠানের জন্য নতুন অত্যাধুনিক ভবনের শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী।

Releated Posts

তিনটি ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহারে মমতা শিবিরের অধিকার বহাল রাখল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ২১ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের ‘মূল কিন্তু সংখ্যালঘু’ গোষ্ঠী হিসেবে চিহ্নিত প্রাক্তন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও…

ByByNews Desk Sep 21, 2026

পাঁচ পুরনো মামলায় গ্রেফতারি থেকে সুরক্ষা চেয়ে কলকাতা হাইকোর্টে নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী

কলকাতা, ২১ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিম মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী মিলন প্রধান ২০০৭ সালের আরও পাঁচটি পুরনো…

ByByNews Desk Sep 21, 2026

টিএমসি-র নাম ও প্রতীক ‘ফ্রিজ’ নিয়ে সুপ্রিম কোর্টে জরুরি শুনানির আর্জি মমতার

নয়াদিল্লি, ২১ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের (টিএমসি) নাম ও নির্বাচনী প্রতীক ব্যবহারে নির্বাচন কমিশনের অন্তর্বর্তী নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ জানিয়ে…

ByByNews Desk Sep 21, 2026

কর্মা-ধর্মা উৎসবের আগে বিহারের ভাগলপুরে জলে ডুবে ৬ শিশুর মৃত্যু

পাটনা, ২১ সেপ্টেম্বর (আইএএনএস): কর্মা-ধর্মা উৎসব উপলক্ষে স্নান করতে গিয়ে বিহারের ভাগলপুর জেলায় জলে ডুবে ছয় শিশুর মর্মান্তিক…

ByByNews Desk Sep 21, 2026
Scroll to Top