News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • কয়েক ঘণ্টার ব্যবধানে তিনবার ভূমিকম্পে কেঁপেছে উত্তরপূর্বের তিন রাজ্য, ক্ষয়ক্ষতি খবর নেই
Image

কয়েক ঘণ্টার ব্যবধানে তিনবার ভূমিকম্পে কেঁপেছে উত্তরপূর্বের তিন রাজ্য, ক্ষয়ক্ষতি খবর নেই

গুয়াহাটি, ২ জানুয়ারি (হি.স.) : ইংরেজি নববর্ষ ২০২৫ সালের দ্বিতীয় দিন মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে তিনবার ভূমিকম্পে কেঁপেছে উত্তর-পূর্বাঞ্চলের দুই রাজ্য মণিপুর এবং সিকিম। তবে কোনও জায়গা থেকে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

আজ বৃহস্পতিবার ২ জানুয়ারি প্রথম ভূমিকম্প সংঘটিত হয়েছে মণিপুরের চূড়াচাঁদপুর জেলায়। এদিন ভারতীয় সময় বেলা ১২টা ৩৫ মিনিট ১৪ সেকেন্ডে ৩.১ প্রাবল্যের ভূমিকম্প মণিপুরের ২৪.৫৩ ডিগ্ৰি উত্তর অক্ষাংশ এবং ৯৩.৩৪ ডিগ্ৰি পূর্ব দ্ৰাঘিমাংশের চূড়াচাঁদ জেলার ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে উৎপত্তি হয়েছে।

এর পর এদিন (বৃহস্পতিবার) বিকালে ৩.৯ মাত্রার ভূমিকম্প পশ্চিম ও দক্ষিণ-পশ্চিম সিকিমে আঘাত হেনেছে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুসারে, ভূমিকম্পের উপকেন্দ্র ছিল তাডং থেকে প্রায় ২৬৪ কিলোমিটার দূরে ১০ কিলোমিটার গভীরে।

এদিকে আজই সন্ধ্যারাত ৬-টা ৫২ মিনিট ৪৬ সেকেন্ডে ৩.৪ প্রাবল্যের মৃদু ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মণিপুরের ২৪.৯১ ডিগ্ৰি উত্তর অক্ষাংশ এবং ৯৩.৩৪ ডিগ্ৰি পূর্ব দ্ৰাঘিমাংশের তামেংলং জেলার ভূপৃষ্ঠ থেকে ২০ কিলোমিটার গভীরে।

Releated Posts

‘মুখে ঘুষি, লাথি মারা হয়’: দিল্লিতে মণিপুরি সংগীতশিল্পীকে হামলার ঘটনায় এফআইআরে চাঞ্চল্যকর তথ্য

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লির কিলোকরি এলাকায় ৫৪ বছর বয়সি মণিপুরি সংগীতশিল্পী চংথম বিক্রম সিংকে মারধরের ঘটনায় দায়ের…

ByByNews Desk Sep 9, 2026

ভূপেন হাজারিকার জন্মশতবর্ষে দেশজুড়ে বর্ষব্যাপী উদযাপন: অসমের মুখ্যমন্ত্রী

গুয়াহাটি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি সংগীতশিল্পী, গায়ক, সুরকার ও চলচ্চিত্র নির্মাতা ড. ভূপেন হাজারিকার ১০০তম জন্মবার্ষিকীতে মঙ্গলবার গভীর…

ByByNews Desk Sep 8, 2026

অরুণাচলপ্রদেশে ভারত-চিন কর্পস কমান্ডারদের বৈঠক, নিশ্চিত করল বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): সাম্প্রতিক সময়ে বিভিন্ন পর্যায়ে ভারত ও চিনের মধ্যে একাধিক দফা আলোচনা চলার মধ্যেই অরুণাচলপ্রদেশে…

ByByNews Desk Sep 8, 2026

মিজোরামে চূড়ান্ত ভোটার তালিকায় ফের পুরুষের চেয়ে মহিলা ভোটার বেশি

আইজল, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর-পূর্ব ভারতের কয়েকটি রাজ্যের মতোই মিজোরামেও চূড়ান্ত ভোটার তালিকায় ফের পুরুষ ভোটারের তুলনায় মহিলা…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top