News Flash

  • Home
  • ত্রিপুরা
  • শীঘ্রই লিভার ট্রান্সপ্লান্ট চালু করা হবে জিবি হাসপাতালে
Image

শীঘ্রই লিভার ট্রান্সপ্লান্ট চালু করা হবে জিবি হাসপাতালে

আগরতলা, ২ জানুয়ারি: সবকিছু ঠিকঠাক থাকলে শীঘ্রই লিভার ট্রান্সপ্লান্ট চালু করা হবে জিবি হাসপাতালে। বৃহস্পতিবার আগরতলা জিবি বিপি ও এজিএমসির সুপার স্পেশালিটি বিভাগের বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিক সম্মেলন করার সময় একথা বলেন মেডিকেল সুপার শংকর চক্রবর্তী। 

বৃহস্পতিবার আগরতলা জি বি বিপির নয়টি সুপার স্পেশালিটি বিভাগের বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছিল। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন মেডিকেল সুপারিনটেনডেন্ট শংকর চক্রবর্তী, কার্ডিয়লজি ডিপার্টমেন্টের বিশেষজ্ঞ অনিন্দ্য সুন্দর ত্রিবেদী, বিশেষজ্ঞ কনসালর্টেন্ট ডাক্তার রাকেশ দাস, প্রফেসর চিকিৎসক তপন মজুমদার প্রমুখ। 

সাংবাদিক সম্মেলনে মেডিকেল সুপার শংকর চক্রবর্তী বলেন, আগরতলায় নয়টি সুপার স্পেশালিটি বিভাগের মধ্যে সাতটির ইনডোর আউটডোর পরিষেবা চালু রয়েছে। এবং দুটি শুধু আউটডর পরিষেবা রয়েছে। তবে খুব শীঘ্রই এই দুইটির ইনডোর  পরিষেবা চালু হবে। এছাড়াও হাসপাতালের বিভিন্ন সাফল্যের কথা তুলে ধরা হয়। 

পাশাপাশি তিনি বলেন, বিশেষ করে ব্রেইন ডেথ রোগীদের থেকে অর্গান নিয়ে অন্য রোগীর মধ্যে ট্রান্স প্লান্ট করার প্রক্রিয়া শুরু করার জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে। যোগাযোগ করা হয়েছে মোগল ফাউন্ডেশন এর সঙ্গে। এই মাসের কুড়ি থেকে ৩০ তারিখের মধ্যে মুখ্যমন্ত্রী উপস্থিতিতে বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের আধিকারিকদের নিয়ে একটি মিটিং করা হবে। আর সবকিছু ঠিকঠাক থাকলে শীঘ্রই চালু করা হবে লিভার ট্রান্সপ্লান্ট।

Releated Posts

ভিলেজ কমিটি নির্বাচন ঘিরে ৭৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, জনবহুল এলাকায় যৌথ টহল

কাঁঠালিয়া, ২২ সেপ্টেম্বর:আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে ত্রিপুরায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হচ্ছে। অবাধ ও শান্তিপূর্ণভাবে…

ByByReshmi Debnath Sep 22, 2026

স্কিম চালু, মানুষ পাচ্ছেন পানীয় জল, অথচ দু’বছর ধরে বকেয়া বিল! পুজোর আগে টাকা না পেলে আত্মহত্যার হুঁশিয়ারি ঠিকাদারদের

চড়িলাম, ২২ সেপ্টেম্বর:জল জীবন মিশনের প্রকল্পের কাজ শেষ হয়েছে প্রায় দু’বছর আগে। সেই প্রকল্প চালু হয়ে ইতিমধ্যেই সাধারণ…

ByByReshmi Debnath Sep 22, 2026

চলতি মাসের মধ্যেই বনমালীপুরের জোড়া পুকুর ও মহিলা কলেজ সংলগ্ন জলাশয় পরিষ্কারের আশ্বাস মেয়রের

আগরতলা, ২২ সেপ্টেম্বর: আগরতলা পুর নিগমের অন্তর্গত বিভিন্ন জলাশয় পরিষ্কার-পরিচ্ছন্ন ও সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে…

ByByReshmi Debnath Sep 22, 2026

গ্রেটার তিপ্রাল্যান্ড’-এর দাবির সমর্থনে বিরজিত, মথার দিকে কি পা বাড়াচ্ছেন? উঠছে প্রশ্ন

কৈলাসহর, ২২ সেপ্টেম্বর: তিপ্রা মথার প্রতিষ্ঠাতা প্রদ্যুত কিশোর দেববর্মনের ‘গ্রেটার তিপ্রাল্যান্ড’-এর দাবির প্রতি প্রকাশ্য সমর্থন জানালেন কৈলাসহরের কংগ্রেস…

ByByReshmi Debnath Sep 22, 2026
Scroll to Top