News Flash

  • Home
  • দেশ
  • প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী, ইংরেজি নববর্ষের দিন জম্মু ও কাশ্মীরে হবে না বর্ষবরণ অনুষ্ঠান 
Image

প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী, ইংরেজি নববর্ষের দিন জম্মু ও কাশ্মীরে হবে না বর্ষবরণ অনুষ্ঠান 

জম্মু, ৩০ ডিসেম্বর (হি.স.): প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মৃত্যুতে কেন্দ্রীয় সরকার ৭ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। সেইকারণে জম্মু ও কাশ্মীরে বর্ষবরণ উদযাপন করা হবে না। এক প্রশাসনিক আধিকারিক জানিয়েছেন, পহেলগাম এবং গুলমার্গে শীতকালীন কার্নিভাল ২ জানুয়ারির পরে অনুষ্ঠিত হবে।

জম্মু ও কাশ্মীরের পর্যটন বিভাগ সূত্রে জানা গেছে, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মৃত্যুতে কেন্দ্রীয় সরকার ৭ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করায় জম্মু ও কাশ্মীরের কোনও বিভাগ এই বছর নববর্ষ উদযাপন করবে না। তবে ২ জানুয়ারি থেকে পহেলগামে শীতকালীন কার্নিভাল হবে।

উল্লেখ্য, প্রাক্তন প্রধানমন্ত্রী এবং প্রবীণ কংগ্রেস নেতা ড. মনমোহন সিং গত সপ্তাহে বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) ৯২ বছর বয়সে দিল্লির এইমস-এ মারা যান। তাঁর মৃত্যুর পর কেন্দ্রীয় সরকার ৭ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করে। এইসময়ে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা এবং সরকারি অনুষ্ঠান স্থগিত করা হয়।

Releated Posts

উপনির্বাচনের আগে তৃণমূলের দুই গোষ্ঠীর ‘আসল দল’ হওয়ার লড়াই, ফের বিধানসভায় ফিরবেন কি মমতা?

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): আসন্ন উপনির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে দলের আসল নাম ও প্রতীক নিয়ে…

ByByNews Desk Sep 13, 2026

নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনে প্রার্থী ঘোষণা বামফ্রন্টের

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস) : পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করল বামফ্রন্ট। শনিবার…

ByBySandeep Biswas Sep 12, 2026

বাণিজ্য ও কূটনৈতিক প্রভাব বাড়াতে ব্রিকস শীর্ষ সম্মেলন গুরুত্বপূর্ণ: ভারতীয় নেতারা

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): নয়াদিল্লিতে আয়োজিত ব্রিকস শীর্ষ সম্মেলন ভারতের আন্তর্জাতিক অবস্থান আরও শক্তিশালী করার পাশাপাশি বাণিজ্যের নতুন…

ByByNews Desk Sep 12, 2026

সন্ত্রাসে অর্থ জোগান ও মাদক পাচারের বিরুদ্ধে নজরদারি বাড়াতে সম্মত ব্রিকস দেশগুলি

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): সন্ত্রাসে অর্থ জোগান, মাদক সংক্রান্ত অপরাধের অর্থপাচার এবং অবৈধ ভার্চুয়াল সম্পদ লেনদেনে তথ্য ও…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top