News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বাইক ও গাড়ির সংঘর্ষে গুরুতর আহত বাইক চালক
Image

বাইক ও গাড়ির সংঘর্ষে গুরুতর আহত বাইক চালক

কমলপুর, ৩০ ডিসেম্বর : কমলপুর -আমবাসা সড়কের দুরাই শিববাড়ি এলাকার টার্নিং -এ  টিআর০৪ ডি ১৮৬৫ নাম্বারের একটি বোলেরো গাড়ি ও একটি টিআর০৪- বি- ৯৫২৬  নম্বরের বাইকেরোধ্যে সংঘর্ষ বাঁধে। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটিতে ধাক্কা দেয় বাইকটি। বাইকের ধাক্কায় গাড়িটি রাস্তার পাশে কাত হয়ে যায়।

এদিকে বাইকটি গাড়ির তলদেশে আঘাত হানে। বাইক আরোহী নির্মল দেব্বর্মা, (পিতা-দেবকুমার দেব্বর্মা )রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয়। তাতে প্রত্যেক্ষ্যদর্শীরা অগ্নিনির্বাপক দপ্তরে খবর দিলে তাকে গুরুতর আহত অবস্থায় কমলপুর বি এস এম হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে দেখা যায় তার মাথায়, হাতে ও মুখমন্ডলে গুরুতর আঘাত লেগেছে। তাই বি এস এম হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তমন্না দেব্বর্মা জরুরি চিকিৎসা শেষে তাকে কুলাইস্থিত জেলা হাসপাতালে রেফার করেন।

তবে এটা ঘটনা যে ইদানিং পথ দুর্ঘটনা মারাত্মক ভাবে বেড়ে গেছে। ছোট গাড়িগুলি ও বাইক চালকরা অত্যধিক দ্রুতগতিতে যানবাহন চালানোর ফলে এই দুর্ঘটনা ঘটছে বলে জানা যায়।

Releated Posts

ধলেশ্বরে গাছের ডাল কাটতে গিয়ে পড়ে মৃত্যু শ্রমিকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুলাই: রাজধানী আগরতলার ধলেশ্বর ১৬ নম্বর রোড এলাকায় একটি বাড়িতে গাছের ডাল কাটার সময়…

ByByReshmi Debnath Jul 29, 2026

ছেলের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ, আত্মহত্যার হুঁশিয়ারি অসহায় মায়ের

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ২৯ জুলাই: ছেলের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের গুরুতর অভিযোগ তুলে আত্মহত্যার হুঁশিয়ারি দিলেন এক…

ByByReshmi Debnath Jul 29, 2026

রাজ্যের মানুষকে উন্নত স্বাস্থ্য পরিষেবা দিতে নিরন্তর কাজ করছে সরকার: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৯ জুলাই:  সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা, অভাব-অভিযোগ ও চিকিৎসা সংক্রান্ত প্রয়োজনের প্রতি সংবেদনশীল ও দায়িত্বশীল মনোভাব নিয়ে…

ByByReshmi Debnath Jul 29, 2026

নির্যাতিত মহিলাদের পাশে সমস্ত সহায়তা নিয়ে দাঁড়াতে হবে: জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুলাই: মহিলাদের সুরক্ষিত রাখার জন্য যে সমস্ত আইনি বিধান রয়েছে সেগুলি যথাযথ প্রয়োগ করার…

ByByReshmi Debnath Jul 29, 2026
Scroll to Top