News Flash

  • Home
  • মুখ্য খবর
  • রাজধানীর কৃষ্ণনগর স্থিত নাইন বুলেটস ক্লাব আয়োজিত রক্তদান শিবিরের উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Image

রাজধানীর কৃষ্ণনগর স্থিত নাইন বুলেটস ক্লাব আয়োজিত রক্তদান শিবিরের উদ্বোধনে মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৮ ডিসেম্বর : আগরতলায় কৃষ্ণনগর স্থিত নাইন বুলেটস ক্লাবের উদ্যোগে আজ এক রক্তদানের আয়োজন করা হয়েছে। ওই শিবিরের উদ্বোধনে করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, রক্তদান করলে শরীর খারাপ হয় না, বরং ভালো থাকে। এ নিয়ে জনগণকে সচেতন করা জরুরি।

তিনি আরও বলেন, এই ধরনের রক্তদান শিবিরের আরেকটি উদ্দেশ্য হল যারা সুস্বাস্থ্যের অধিকারী হওয়া সত্ত্বেও রক্তদান করতে ইচ্ছুক নয় তাদের সচেতনতা বৃদ্ধি করে রক্তদানে উদ্বুদ্ধ করা। তাই ক্লাবগুলোকে রক্তদানের ক্ষেত্রে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেও গুরুত্বপূর্ণ আহবান জানান মুখ্যমন্ত্রী।

তিনি বলেন, সরকার জনগণের উন্নয়নের জন্য সব রকম প্রচেষ্টা করবে। কিন্তু সেক্ষেত্রে বিভিন্ন ক্লাবদের সামাজিক কর্মযজ্ঞে অংশীদার হতে হবে। রক্তদান নিয়ে সচেতনতা গড়তে এবং নেশামুক্ত ত্রিপুরা গড়ে তুলতে রাজ্যের প্রতিটি ক্লাবকে এগিয়ে আসতে হবে। পাশাপাশি সকল রক্তদাতা ও রক্ত সংগ্রহ করতে আসা স্বাস্থ্য কর্মী সহ আয়োজকদের ধন্যবাদজ্ঞাপন করেন মুখ্যমন্ত্রী।

Releated Posts

সমাজের দুর্বল, অসহায় ও পিছিয়েপড়া মানুষের কল্যাণে কাজ করার মধ্যেই জীবনের প্রকৃত সার্থকতা নিহিত রয়েছে : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১২ সেপ্টেম্বর : স্বেচ্ছা রক্তদান মানুষের সেবা করার এক মহৎ ও পবিত্র মাধ্যম। একজন মানুষের স্বেচ্ছায় দান…

ByByNews Desk Sep 12, 2026

আত্মনির্ভর কৃষক, আত্মনির্ভর গ্রাম, আত্মনির্ভর ত্রিপুরা: কৃষিমন্ত্রী

আগরতলা, ১২ সেপ্টেম্বর: গবেষণার মাধ্যমে ত্রিপুরার কৃষিক্ষেত্রের সমস্যার সমাধান খুঁজে বের করতে হবে রাজ্যের মাটিতেই। কৃষিকে শুধুমাত্র একটি…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

চলন্ত ট্রেন থেকে পড়ে রেলের ধাক্কায় গুরুতর আহত যুবক, চাঞ্চল্য

তেলিয়ামুড়া, ১২ সেপ্টেম্বর: রেলে যাতায়াতের সময় চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে রেলের ধাক্কায় গুরুতর আহত হলেন ৩২ বছরের…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

মহারাজগঞ্জ বাজারে নির্ধারিত সময়ের বাইরে ট্রাক থেকে পণ্য ওঠানামায় ট্রাফিক পুলিশের অভিযান

আগরতলা, ১২ সেপ্টেম্বর: আগরতলার অন্যতম ব্যস্ত বাণিজ্যিক এলাকা মহারাজগঞ্জ বাজারে যানজট নিয়ন্ত্রণে বিশেষ অভিযান চালাল ট্রাফিক দপ্তর। শনিবারের…

ByByTaniya Chakraborty Sep 12, 2026
Scroll to Top