বাজারিছড়া (অসম), ২৫ ডিসেম্বর (হি.স.) : শ্ৰীভূমি জেলার অন্তৰ্গত পাথারকান্দি বিধানসভা এলাকার বাজারিছড়া থানাধীন হাতিখিরায় পুলিশের অভিযানে উদ্ধার হয়েছে প্রায় ৭.৫০ কোটি টাকার ইয়াবা ট্যাবলেট। এর সঙ্গে গ্ৰেফতার করা হয়েছে ত্রিপুরার খোয়াই জেলার বাসিন্দা লরিচালক সুশান্ত রুদ্রপালকে।
জানা গেছে, শ্রীভূমির পুলিশ সুপার পার্থপ্রতিম দাসের কাছে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাত ১১টা নাগাদ বাজারিছড়া থানার ওসি নিলভজ্যোতি নাথ দলবল নিয়ে হাতিখিরা চা বাগানের বিশ নম্বর লাইন লাগোয়া ৮ নম্বর জাতীয় সড়কের পাশে ওৎ পেতে বসেছিলেন। এক সময় শ্রীভূমি থেকে মিনারেল ওয়াটার বোঝাই ত্রিপুরাগামী একটি লরির গতিরোধ করেন পুলিশের অভিযানকারীরা।
তাঁরা লরিতে তালাশি চালিয়ে বিভিন্ন গোপন চেম্বার থেকে ১.৫০ লক্ষ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন। উদ্ধারকৃত ইয়াবাগুলির কালোবাজারি মূল্য প্রায় সাড়ে সাত কোটি টাকা হবে বলে জানিয়েছেন ওসি নিলভজ্যোতি নাথ। তিনি জনান, লরি সহ চালক সুশান্ত রুদ্রপালকে নিয়ে আসা হয় থানায়। পুলিশ ধৃতের বিরুদ্ধে এনডিপিএস-এর সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।

শ্ৰীভূমির হাতিখিরায় উদ্ধার প্ৰায় ৭.৫০ কোটি টাকার ইয়াবা, গ্ৰেফতার এক
Releated Posts
মণিপুরে জঙ্গি দমন অভিযানে ৬ জন গ্রেফতার, বিপুল অস্ত্র ও মাদক উদ্ধার
ইম্ফল, ১৩ জুন (আইএএনএস): মণিপুরে নিরাপত্তা বাহিনীর ধারাবাহিক অভিযানে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের তিন সদস্য-সহ মোট ছয়জনকে গ্রেফতার করা…
অবৈধ অনুপ্রবেশ রুখতে আধার নিয়মে কড়াকড়ি, ১৮ বছরের ঊর্ধ্বে নতুন আবেদনকারীদের জন্য বিশেষ যাচাই চালু অসমে
গুয়াহাটি, ১৩ জুন (আইএএনএস): অবৈধ অনুপ্রবেশকারীদের আধার কার্ড সংগ্রহের পথ রুখতে বড় সিদ্ধান্ত নিল অসম সরকার। শনিবার রাজ্য…
শরণার্থীদের ত্রাণে মিজোরামকে ১০ কোটি টাকার চাল দেবে কেন্দ্র, আশ্বাস অমিত শাহের
আইজল, ১৩ জুন (আইএএনএস): মিজোরামে আশ্রয় নেওয়া শরণার্থীদের ত্রাণ ও সহায়তার জন্য রাজ্য সরকারকে ১০ কোটি টাকা মূল্যের…
অসমে বায়ুসেনার বিমান দুর্ঘটনা: পাঁচ জওয়ানের মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ খাড়্গে ও প্রিয়াঙ্কা গান্ধীর
নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): অসমে ভারতীয় বায়ুসেনার একটি এএন-৩২ পরিবহণ বিমানের দুর্ঘটনায় পাঁচ বায়ুসেনা কর্মীর মৃত্যুর ঘটনায় গভীর…

















