গুয়াহাটি, ২৫ ডিসেম্বর (হি.স.) : সন্ত্রাসীদের বিরুদ্ধে ‘অপারেশন প্রঘাত’ শীৰ্ষক অভিযান চালিয়ে আনসারউল্লা বাংলা টিম-এর আরও দুই সদস্যকে গ্রেফতার করেছে আসাম পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। এর সঙ্গে উদ্ধার হয়েছে বহু অস্ত্রশস্ত্র ও গোলাবারুদ।
গতকাল (মঙ্গলবার) রাতে কোকরাঝাড় জেলা পুলিশের সহায়তায় কোকরাঝাড় জেলায় পৃথক দুই অভিযানে ‘গ্লোবাল টেররিস্ট অর্গানাইজেশন’ (ডিটিও)-এর দুই জিহাদি/মৌলবাদীকে গ্ৰেফতার করে বড়সড় সম্ভাব্য নাশকতার পরিকল্পনা ভেস্তে দিয়েছে এসটিএফ। কোকরাঝাড় সদর থানাধীন জয়পুর এলাকার নামাপাড়ায় অভিযান চালিয়ে জনৈক মুর্তাজ আলির বছর ৩০-এর ছেলে জিহাদি আবদুল জাহের শেখকে গ্ৰেফতার করা হয়েছে।
এর পর কোকরাঝাড় জেলারই অন্তর্গত শেরফাংগুড়ি থানাধীন কাচিপাড়া বাজারে জনৈক ওসমান আলির বাড়িতে অভিযান চালিয়ে রামফিল বাজারের বাসিন্দা জনৈক বাসিত মির্ধার ছেলে সাব্বির মির্ধাকে গ্রেফতার করেছে পুলিশ।
উভয়ের হেফাজত থেকে এসটিএফ বিপুল পরিমাণের অবৈধ অস্ত্রশস্ত্র ও গোলাবরুদ সহ বহু নথিপত্র উদ্ধার করতে সক্ষম হয়েছে

‘অপারেশন প্রঘাত’, অসমে এসটিএফ-এর হাতে ধৃত আনসারউল্লা বাংলা টিম-এর আরও দুই সদস্য, উদ্ধার অস্ত্রশস্ত্র ও গোলাবারুদ
Releated Posts
মণিপুরে জঙ্গি দমন অভিযানে ৬ জন গ্রেফতার, বিপুল অস্ত্র ও মাদক উদ্ধার
ইম্ফল, ১৩ জুন (আইএএনএস): মণিপুরে নিরাপত্তা বাহিনীর ধারাবাহিক অভিযানে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের তিন সদস্য-সহ মোট ছয়জনকে গ্রেফতার করা…
অবৈধ অনুপ্রবেশ রুখতে আধার নিয়মে কড়াকড়ি, ১৮ বছরের ঊর্ধ্বে নতুন আবেদনকারীদের জন্য বিশেষ যাচাই চালু অসমে
গুয়াহাটি, ১৩ জুন (আইএএনএস): অবৈধ অনুপ্রবেশকারীদের আধার কার্ড সংগ্রহের পথ রুখতে বড় সিদ্ধান্ত নিল অসম সরকার। শনিবার রাজ্য…
শরণার্থীদের ত্রাণে মিজোরামকে ১০ কোটি টাকার চাল দেবে কেন্দ্র, আশ্বাস অমিত শাহের
আইজল, ১৩ জুন (আইএএনএস): মিজোরামে আশ্রয় নেওয়া শরণার্থীদের ত্রাণ ও সহায়তার জন্য রাজ্য সরকারকে ১০ কোটি টাকা মূল্যের…
অসমে বায়ুসেনার বিমান দুর্ঘটনা: পাঁচ জওয়ানের মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ খাড়্গে ও প্রিয়াঙ্কা গান্ধীর
নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): অসমে ভারতীয় বায়ুসেনার একটি এএন-৩২ পরিবহণ বিমানের দুর্ঘটনায় পাঁচ বায়ুসেনা কর্মীর মৃত্যুর ঘটনায় গভীর…

















