News Flash

  • Home
  • দিনের খবর
  • উত্তুরে হাওয়ার পথে বাধা; তাই কম ঠান্ডা বঙ্গে, ঝঞ্ঝা কাটলেই নামবে পারদ
Image

উত্তুরে হাওয়ার পথে বাধা; তাই কম ঠান্ডা বঙ্গে, ঝঞ্ঝা কাটলেই নামবে পারদ

কলকাতা, ২৫ ডিসেম্বর (হি.স.): বড়দিনেও জমজমাট শীত উপভোগ করতে পারল না মহানগরী। তাপমাত্রা এদিনও স্বাভাবিকের ওপরেই। উত্তুরে হাওয়া বাধা পাচ্ছে বলে ডিসেম্বরেও জাঁকিয়ে পড়ছে না শীত। পশ্চিমি ঝঞ্ঝায় আটকে যাচ্ছে উত্তুরে হাওয়া। সেই কারণে আগামী চার দিন তাপমাত্রা হেরফের হওয়ার সম্ভাবনা নেই। তার পরে ধীরে ধীরে কমতে পারে তাপমাত্রা।
বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩.৭ ডিগ্রি বেশি। আগামী সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই বৃষ্টির পূর্বাভাস নেই। তবে কিছু জেলা কুয়াশাচ্ছন্ন থাকতে পারে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ কুয়াশাচ্ছন্ন থাকতে পারে। তবে, সতর্কতার মতো পরিস্থিতি নেই।

Releated Posts

পহেলগাঁও জঙ্গি হামলার তীব্র নিন্দা ব্রিকসের, সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর ডাক

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৫ সালের জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার তীব্র নিন্দা জানিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে…

ByByNews Desk Sep 12, 2026

দফায় দফায় জেরায় ভেঙে পড়েছেন অভিষেকের সহযোগী, একাধিক আর্থিক অনিয়মে জড়িত থাকার কথা স্বীকার: সিআইডি

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত সহকারী সুমিত…

ByByNews Desk Sep 12, 2026

কমিউনিস্টরা ধর্মীয় আচার বন্ধ করতে চেয়েছিল, তৃণমূল বাংলাকে ‘গ্রেটার বাংলাদেশ’ বানানোর চেষ্টা করেছে: শুভেন্দু

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের প্রাক্তন বামফ্রন্ট ও তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Sep 12, 2026

গণেশ পুজোর মণ্ডপে অস্থায়ী বিদ্যুৎ সংযোগ দেবে আদানি ইলেকট্রিসিটি

মুম্বই, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): আসন্ন গণেশ উৎসব উপলক্ষে মুম্বইয়ের গণেশ পুজোর মণ্ডপগুলিতে অস্থায়ী বিদ্যুৎ সংযোগ দেওয়ার উদ্যোগ নিল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top